ম্যালেরিয়া মোকাবেলা

যুক্তরাজ্য ও বিল গেটসের ৪.২৮ বিলিয়ন ডলারের পরিকল্পনা

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৬, ২১:২২আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ২১:২২

যুক্তরাজ্য ও বিল গেটসের ৪.২৮ বিলিয়ন ডলারের পরিকল্পনা যুক্তরাজ্যের  অর্থমন্ত্রী ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ‘বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী’ রোগ ম্যালেরিয়া মোকাবেলায় কয়েক বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছেন। সোমবার দ্য টাইমসের এক যৌথ নিবন্ধে চ্যান্সেলর তারা এ ঘোষণা দেন।
জর্জ অসবোর্ন ও গেটস মশাবাহিত এ রোগ নির্মূলে গবেষণা ও প্রচেষ্টা চালানোর জন্য আগামী পাঁচ বছরে ৪.২৮ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা দেন।
ওই যৌথ নিবন্ধে বলা হয়, ‘জনজীবনে এ ধরণের বিপর্যয় নেমে আসলে মশাবাহিত এ মহামারির ক্ষেত্রে কেউ নিষ্ক্রিয় বসে থাকতে পারেন না।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ২০১৫ সালে ম্যালেরিয়া রোগে চার লাখ ৩৮ হাজার লোকের প্রাণহানি ঘটে। এদের মধ্যে বেশির ভাগই শিশু। তাদের বয়স পাঁচ বছরের নীচে এবং অধিকাংশই আফ্রিকার।

সংস্থাটির ২০১৫ সালের প্রতিবেদনে বলা হয়, এ রোগ নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালানোয় গত ১৫ বছরে এক্ষেত্রে অনেক উন্নতি সাধিত হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি