আইএসে যোগ দেওয়ার অভিযোগে ব্রিটিশ নারী দোষী সাব্যস্ত

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৬, ০৭:০১আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ০৭:১৪

তারিনা শাকিল তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস)  যোগ দেওয়ার অভিযোগে শুক্রবার একজন ব্রিটিশ নারীকে দোষী সাব্যস্ত করেছে বার্মিংহামের একটি আদালত।
তারিনা শাকিল (২৬) নামে ওই নারী বার্মিংহামের বাসিন্দা। সাম্প্রতি সিরিয়া থেকে দেশে ফিরে আসলে আইএসে যোগ দেওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

ad_194604496এছাড়াও টুইটার বার্তার মাধ্যমে সন্ত্রাসবাদকে উৎসাহিত করার অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
তার সিরিয়া ভ্রমণের কথা স্বীকার করেছেন। তিনি জানান, কেবল শরিয়া আইনের অধীনে বসবাস করার ইচ্ছা থেকেই তিনি সিরিয়া গিয়েছিলেন। কিন্তু বার্মিংহাম ক্রাউন কোর্টে দুই সপ্তাহ ধরে চলা বিচারে তার এ দাবি নাকচ করে দেন বিচারকরা।
আইএসের কালো পতাকার ছবিসহ তার টুইট বার্তা ও ফটোগ্রাফ পরিক্ষা-নিরীক্ষা করেন বিচারকরা। এছাড়াও, মানুষকে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানিয়ে তার লেখা একটি অনুচ্ছেদও পর্যালোচনা করা হয়।
২০১৪ সালের অক্টোবরে গোপনে তারিনা শাকিল সিরিয়া চলে যান। পরে ২০১৫ সালের জানুয়ারিতে দেশে ফিরে আসেন তিনি। সূত্র: বিবিসি
/আরএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি