পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে আন্তর্জাতিক আদালতে ছোট্ট এক দ্বীপরাষ্ট্র

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৬, ১৮:০৯আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৮:৫৭

পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে আন্তর্জাতিক আদালতে ছোট্ট এক দ্বীপরাষ্ট্র প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ দেশ মার্শাল আইল্যান্ডস পারমাণবিক অস্ত্র বিস্তার প্রতিযোগিতা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাজ্য, পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়েছে।  আন্তর্জাতিক আদালত এ বিষয়ে তিনটি পৃথক মামলার শুনানির জন্য ৭-১৬ পর্যন্ত তারিখ নির্ধারণ করেছেন। শুক্রবার শুনানির দিন ধার্য করা হয়।

হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে মামলা গ্রহণের জন্য শুনানি হবে। আর যুক্তরাজ্যের ক্ষেত্রে লন্ডনের উত্থাপিত প্রাথমিক আপত্তির বিষয়ে শুনানি হবে। শুনানির পর মামলাটি আদালতে গৃহীত হবে কিনা সে বিষয়ে রায় দেবেন আদালত।

৫৫ হাজার লোকসংখ্যার দেশ মার্শাল আইল্যান্ডস ২০১৪ সালে নয়টি দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি অমান্য করার বিষয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করে।  নয়টি দেশ হলো, ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, ইসরায়েল, উত্তর কোরিয়া, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি অনুযায়ী অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করছে না এসব দেশ। তবে ভারত ও পাকিস্তান অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে স্বাক্ষর করেনি।

১৯৪৬-১৯৫৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র দ্বীপটিতে একাধিকবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে বলে দায়ের করা অভিযোগে দাবি করেছে দেশটি। তবে আদালত কেবল যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে তিনটি মামলা গ্রহণের শুনানি করতে রাজি হয়েছে। ইতোমধ্যে এ তিনটি দেশ আন্তর্জাতিক আদালতকে স্বীকৃতি দেওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক আদালতে এক দেশের বিরুদ্ধে অন্য দেশের অভিযোগের মীমাংসা করা হয়। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি