প্রথমবারের মতো যুক্তরাজ্যে মুসলমানদের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৬, ১৮:৩১আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৮:৩৫
image

যুক্তরাজ্যে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা প্রথমবারের মতো যুক্তরাজ্যে মুসলমানদের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস)-এর সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। নতুন এ তথ্যে জানা গেছে, লন্ডনের মোট জনসংখ্যার অর্ধেক এখন মুসলমান। এ অবস্থা চলতে থাকলে কয়েক দশকের মধ্যে লন্ডনসহ আরও কয়েকটি শহরে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠে পরিণত হবে।
ওএনএস-এর তথ্য অনুসারে, যুক্তরাজ্য ও ওয়েলসের অর্ধেক মুসলমান অন্য দেশে জন্মগ্রহণ করা। অন্য বয়সীদের তুলনায় মুসলমানদের সংখ্যা বেশি দশ বছর বয়সের মধ্যে। এতে ধারণা করা হচ্ছে, মুসলমানদের সংখ্যা আরও বাড়বে।
মুসলমানদের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে যাওয়াতে দেশটির মোট জনসংখ্যার ২০ শতাংশ এখন তারাই। ওএনএস-এর পরিসংখ্যানে দেখা গেছে যুক্তরাজ্যের আটটি শহরে মুসলমানদের সংখ্যা বাড়ছে বেশি। এসব শহরের মধ্যে ব্ল্যাকবার্নে মুসলমানের সংখ্যা ২৯ শতাংশ, স্লগে ২৬ শতাংশ, লুটনে ২৫.৭ শতাংশ. বার্মিংহামে ২৩ শতাংশ, লিচেস্টারে ২০ শতাংশ এবং ম্যানচেস্টারে ১৮ শতাংশ।
এছাড়া গত বছর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলো থেকে ইউরোপজুড়ে শরণার্থীদের প্রবেশের ফলে মুসলমানদের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
মুসলমানদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকা দ্রুত দেশটির সমাজ ও সংস্কৃতির পরিবর্তনের প্রমাণ বলে মনে করেন মাইগ্রেশন ওয়াচ ইউকের সভাপতি ও সাবেক কূটনীতিক লর্ড গ্রিন। সূত্র: মেইল অনলাইন।

/এএ/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি