জিকা ভাইরাসবাহী মশার বিরুদ্ধে ব্রাজিলের যুদ্ধ ঘোষণা

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৫৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৫৯
image

জিকাবাহী মশার বিরুদ্ধে ব্রাজিলে অভিযান জিকা ভাইরাস বহনকারী এডিস প্রজাতির মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।
দিলমা জানান, শনিবার জাতীয় সচেতনতা দিবস হিসেবে পালন করা হবে এবং সেদিন বিভিন্ন বাড়ি ও অফিস থেকে মশা নির্মূল করতে হাজার হাজার সেনা ও সরকারি কর্মকর্তারা নিয়োজিত থাকবেন।
সাধারণত বাড়িঘরের আশেপাশে জিকাবাহী মশা বংশবিস্তার করে থাকে উল্লেখ করে দিলমা বলেন, ‘প্রাদেশিক ব্যবস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে কারণ এটি এমন এক যুদ্ধ যেটি হারা যাবে না।’
জিকাবাহী মশা নির্মূল অভিযানে অংশ নিতে ও সহায়তা করতে দেশের জনগণের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

মাইক্রোসেফালি বা অস্বাভাবিক আকৃতির মাথা নিয়ে শিশু জন্মানোর কারণ হিসেবে জিকাকে দায়ী করা হচ্ছে। গত কয়েক মাসে ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশে মাইক্রোসেফালিতে আক্রান্ত শিশু জন্মের হার অস্বাভাবিক রকমের বেড়েছে। এছাড়া ল্যাটিন আমেরিকা ও ইউরোপের ২৩টিরও বেশি দেশে জিকা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।  এরইমধ্যে জিকার সংক্রমণজনিত রোগ মাইক্রোসেফালিকে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে জিকার কারণেই মাইক্রোসেফালি আক্রান্ত শিশুর জন্ম হচ্ছে কিনা তা পরীক্ষার জন্য ব্রাজিল যথাযথ নমুনা সরবরাহ করছে না বলে অবিযোগ করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য দফতর।

সাধারণত এডিস মশার মাধ্যমে জিকার ভাইরাস ছড়ালেও যুক্তরাষ্ট্রে ‘যৌন সংসর্গের’ মাধ্যমে জিকা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটায় দেশটি জিকা নিয়ে গবেষণায় তৎপর হয়েছে। টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে জিকা ভাইরাসে সংক্রমিত একজন রোগীর সন্ধান পাওয়ার পর যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, সম্ভবত যৌন সংসর্গের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হয়েছে। সূত্র: বিবিসি

/এফইউ/

 

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি