কলম্বিয়াতে জিকা ভাইরাস আক্রান্ত তিন ব্যক্তির মৃত্যু

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৫৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৫৯
image

কলম্বিয়াতে কীভাবে জিকা ভাইরাস নির্মূল করতে হবে তা জানছেন নারীরা প্রথমবারের মতো জিকা ভাইরাস আক্রান্ত তিন ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে কলম্বিয়া। দেশটির স্বাস্থ্যমন্ত্রী আলেজান্দ্রো গ্যাভিরিয়া খবরটি নিশ্চিত করেন বলে এক খবরে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
আলেজান্দ্রো জানান, ওই তিন ব্যক্তি ছাড়াও একইধরনের স্নায়ু জটিলতাজনিত লক্ষণ নিয়ে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তাদের মৃত্যুর সঙ্গে জিকা ভাইরাসের সংশ্লিষ্টতা আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার কলম্বিয়ার মেডিলিন শহরের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গুলেন বার সিনড্রোম নামক স্নায়ু জটিলতা নিয়ে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এক পুরুষ ও এক নারী মারা গেছেন। আর আরেক ব্যক্তি মারা যান গত নভেম্বরে। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, তাদের তিনজনের শরীরেই জিকা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।
কলম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী আলেজান্দ্রো জানান, সেদেশে এ পর্যন্ত গুলেনবার সিনড্রোম নামক স্নায়ু জটিলতা নিয়ে ১শ জন রোগী নিবন্ধিত হয়েছেন। ধারণা করা হচ্ছে তারা জিকা ভাইরাসে আক্রান্ত।

জিকাবাহী মশা নির্মূলে অভিযান চলছে

গুলেনবার সিনড্রোমের কারণে মানুষের মৃত্যুর ঘটনা বিরল হলেও আলেজান্দ্রো জানান, সম্প্রতি এ ধরনের স্নায়ু জটিলতায় আক্রান্তদের দেহে পুরনো ওষুধ কাজ করছে না।

সবচেয়ে বেশি জিকা ভাইরাস আক্রান্ত হওয়া দেশগুলোর তালিকায় ব্রাজিলের পর পরই কলম্বিয়ার অবস্থান। দেশটিতে এ পর্যন্ত জিকা ভাইরাস আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২০ হাজারেরও বেশি। তবে দেশটির সরকার বলছে, এখন পর্যন্ত কোনও গর্ভবতীর দেহে জিকা ভাইরাস শনাক্ত হয়নি।

এদিকে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে স্পেনে এক গর্ভবতী নারীর শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।  

এডিস প্রজাতির মশা থেকে জিকা ভাইরাস মানুষের দেহে ছড়িয়ে থাকে। জ্বর, জয়েন্ট পেইনসহ ছোটখাটো কিছু শারীরিক অসুস্থতা দেখা দেয় এ ভাইরাসের কারণে। আবার তা এক সপ্তাহের কম সময়ের মধ্যে সেরেও যায়। তবে বিপত্তি তৈরি হয় গর্ভবতী নারীদের ক্ষেত্রে। গর্ভাবস্থায় জিকা ভাইরাসে আক্রান্ত হলে মাইক্রোফেলাসি তথা বিকৃত ও ছোট মাথা নিয়ে জন্ম নিতে পারে শিশু। এসব শিশুর বুদ্ধিমত্তার ঘাটতি থাকে, শারীরিক বৃদ্ধি কম হয় এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি