কলম্বিয়ার শান্তি প্রতিষ্ঠায় অর্থ সহায়তার আশ্বাস ওবামার

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:০৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:০৬
image

কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফার্ক আর দেশটির সরকারের মধ্যকার শান্তিচুক্তির বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ৪৫ কোটি ডলার সহায়তা চাইবেন বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজে অনুষ্ঠিত এক বৈঠকে কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোসকে তিনি এই আশ্বাস দেন। ওবামা জানান প্রস্তাবিত তহবিলের মধ্য দিয়ে শান্তিচুক্তি বাস্তবায়নের পাশাপাশি  মাইন নিষ্ক্রিয়করণ এবং মাদকবিরোধী ও মানব উন্নয়নমূলক প্রকল্প পরিচালনার পরিকল্পনা রয়েছে।

৫০ বছরের বিরোধের অবসান ঘটিয়ে গত বছর একটি শান্তিচুক্তির ব্যাপারে কলম্বিয়ার সরকার ও ফার্কের মধ্যে সমঝোতা হয়। শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য ২০১৬ সালের ২৩ মার্চকে ডেডলাইন হিসেবে ঘোষণা করেন ম্যানুয়েল সান্তোস।

কলম্বিয়ার প্রেসিডেন্ট সান্তোস ও মার্কিন প্রেসিডেন্ট ওবামা

বৃহস্পতিবার সান্তোসকে শান্তিচুক্তি বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিয়ে ওবামা বলেন, ‘আপনার দেশের শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র। কলম্বিয়ায় দীর্ঘদিন ধরে চলা সংঘাতের নিরসন করার ক্ষেত্রে এটি এক অবিশ্বাস্য রকমের প্রতিশ্রুতির ক্ষণ।’

এদিকে ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে শান্তিচুক্তির ব্যাপারে চূড়ান্ত সমঝোতা হলেও দেশের দ্বিতীয় বৃহত্তর বিদ্রোহী গোষ্ঠী ইএলএনর সঙ্গে আলোচনা এগিয়ে নিতে পারেনি কলম্বিয়া সরকার। মাত্র ১৪ শ যোদ্ধাবিশিষ্ট বিদ্রোহী এ গোষ্ঠীটি এখনও নিজেদের উপস্থিতির জানান দিয়ে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইএলএন বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা এখনও বেসামরিকদের অপহরণ করছে, সেনা সদস্যদের আটক করছে এবং হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করছে। বিবিসির এক বিশ্লেষণে দেখা গেছে, ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সমঝোতার মধ্য দিয়ে সংঘাতের অবসান হয়েছে বলে মনে করা হলেও ইএলএনকে অবহেলা করার সুযোগ নেই।

ফার্ক যোদ্ধা

২০১২ সালে কিউবায় ফার্কের সঙ্গে কলম্বিয়া সরকারের শান্তি আলোচনা শুরু হয়। ২০১৫ সালে দুপক্ষের মধ্যে শান্তিচুক্তির ব্যাপারে সমঝোতা হয়। চুক্তি অনুযায়ী, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত গোষ্ঠী ফার্ক তাদের সশস্ত্র লড়াই থামিয়ে বৈধ রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেবে। কলম্বিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি মিশন পাঠাতে গত সপ্তাহে জাতিসংঘের কাছে আবেদন জানায় ফার্ক ও কলম্বিয়া সরকার। সান্তোসের মতে, ‘সংঘাত পরবর্তী অবস্থা সামলানো অনেক কঠিন।’ সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি