বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচন

তৃতীয়বারের মতো ক্ষমতায় যেতে চান মোরালেস

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৬, ১১:১২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১১:১৪
image

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। রবিবার অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ভোট দিয়ে জনগণ সিদ্ধান্ত নেবেন তারা বর্তমান প্রেসিডেন্ট ইভো মোরালেসকে তৃতীয়বারের মত ক্ষমতায় অধিষ্ঠিত দেখতে চান কিনা।

ইভো মোরালেস

ইভো মোরালেস এই দেশের প্রথম প্রেসিডেন্ট যিনি আদিবাসী নৃতাত্ত্বিক গোষ্ঠী থেকে এসেছেন। দীর্ঘ দশ বছর ক্ষমতায় থাকার পর এবারের নির্বাচনে জয়ী হলে মোরালেসের জন্য তা হবে তৃতীয়বারের মত ক্ষমতায় যাওয়া।

গত বছরই বলিভিয়ার সংসদে এক সংশোধনীর মাধ্যমে সংবিধানে পরিবর্তন এনেছেন মোরালেস।  

মোরালেস বলেন, সামাজিক সংস্কারের জন্য তার তৃতীয়বার ক্ষমতায় যাওয়া প্রয়োজন। অন্যদিকে বিরোধীদের দাবি, সংবিধানের ওই পরিবর্তন অগণতান্ত্রিক।

প্রসঙ্গত, মোরালেস প্রথমবারের মত ক্ষমতায় যান ২০০৬ সালে।সোশালিস্ট ধারায় সরকার পরিচালনা করে দেশটির চরম দারিদ্র কমিয়ে আনতে সক্ষম হয়েছেন এই আদিবাসী প্রেসিডেন্ট। তবে তার সম্পর্কে বৈদেশিক নীতি ও চুক্তির ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ রয়েছে বিরোধীদের পক্ষ থেকে। সূত্রঃ বিবিসি

/ইউআর/ 

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি