২৮ হাজার দেহাবশেষ শনাক্তের প্রক্রিয়ায় গতি আনছে কলম্বিয়া

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:২৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৮
image

গত অক্টোবরে কলম্বিয়ার সরকার আর ফার্ক বিদ্রোহীদের মধ্যে সমঝোতা হয় কলম্বিয়ায় কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধ পরিস্থিতিতে বেওয়ারিশ হিসেবে সমাহিত ২৮ হাজার নিহতের পরিচয় শনাক্তের কাজ জোরালো করছে দেশটির সরকার। আসন্ন সপ্তাহগুলোতে গৃহযুদ্ধকবলিত ৭টি শহর পরিদর্শন করে স্থানীয়দের সাক্ষ্য ও রক্তের নমুনা সংগ্রহের ঘোষণা দিয়েছে কলম্বিয়ার বিচারিক কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সাক্ষ্য ও রক্তের নমুনা সংগ্রহের মধ্য দিয়ে ফরেনসিক দল দ্রুততার সঙ্গে মরদেহ শনাক্ত করতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে। সোমবার কলম্বিয়ার প্রধান প্রসিকিউটরের কার্যালয়ের তরফে জানানো হয়, গত ৫ বছরেরও বেশি সময় ধরে সরকারি কবর থেকে তুলে আনা ১,০১৭টি মরদেহের মধ্যে ৮৯৭টি মরদেহ শনাক্ত করতে সক্ষম হয়েছেন তারা।
তবে যেখানে দেশজুড়ে ২৯৭টি কবরের ২৮ হাজার মরদেহ শনাক্ত করার কথা সেখানে এ সংখ্যা খুবই নগণ্য বলেই মনে করা হচ্ছে।
প্রসিকিউটররা আশা করছেন যে, সরকার ও বিদ্রোহী গোষ্ঠী ফার্কের মধ্যে গত অক্টোবরে সমঝোতা হওয়ার কারণে এবার তারা দ্রুততার সঙ্গে শনাক্তের কাজ এগিয়ে নিতে পারবেন। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি