চতুর্থবার প্রেসিডেন্ট হওয়া হলো না মোরালেসের

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৩
image

ইভো মোরালেস জনকল্যাণমুখী নানান নীতি আর নতুন ধারার সমাজতন্ত্রের পথ নিয়ে পরপর তিনবার জনগণের রায় পেয়েছিলেন ইভো মোরালেস। তবে বলিভিয়ার সংবিধান অনুযায়ী তিন মেয়াদের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সুযোগ নেই কারও। মোরালেস তাই চতুর্থ দফায় নির্বাচন লড়তে সংবিধান পরিবর্তনে গণভোটের আয়োজন করেন। তবে জনগণ বলিভিয়ার এই প্রথম আদিবাসী প্রেসিডেন্টের বিপক্ষেই রায় দিলো।
মঙ্গলবার বলিভিয়ার নির্বাচনি কর্তৃপক্ষ সংবিধানে সংশোধনী আনার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটের ফলাফল ঘোষণা করেন। গণভোটে সামান্য ব্যবধানে হেরে গেছেন মোরালেস। এর আগে বুথফেরত জরিপেও মোরালেসের পরাজয়ের আভাস মিলেছিল। তাই চতুর্থ দফায় আর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারছেন না তিনি।
রবিবার অনুষ্ঠিত গণভোটের প্রায় সবগুলো ভোট গণনা শেষ করে  মঙ্গলবার দেখা গেছে, মোরালেসকে চতুর্থ মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়ে সংবিধানে পরিবর্তন আনার বিপক্ষে ৫১ শতাংশ ভোট পড়েছে। আর প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৪৯ শতাংশ।
গণভোটের ফলাফল ঘোষণার পর রাস্তায় নেমে উল্লাস করেন স্যান্টা ক্রুজ শহরের বাসিন্দারা। আতশবাজি ফাটিয়ে উল্লাস করেছেন লাপাজের বাসিন্দারাও। এ দুটো শহরে মোরালেসের বিরোধীর সংখ্যা বেশি।

বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট হিসেবে ২০০৬ সালে দায়িত্ব নেন মোরালেস। তার চলতি মেয়াদ শেষ হবে ২০২০ সালে। সংবিধান সংশোধনে সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন পেলে তিনি ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতেন।

ক্ষমতা হাতে আসার পর মুভমেন্ট টু ওয়ার্ডস সোশ্যালিজমের শীর্ষ নেতা মোরালেস বলিভিয়ায় একের পর এক জনহিতকর নীতি প্রণয়ন করতে শুরু করেন। তবে সম্প্রতি তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি