উ. কোরিয়ার বিরুদ্ধে আরও কঠোর অবরোধের প্রস্তাব, যুক্তরাষ্ট্রের পাশে চীন

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩৫
image

উত্তর কোরীয় নেতা কিম জং উন উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও কঠোর অবরোধ আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তে চীনকেও পাশে পেয়েছে তারা। চীনের সমর্থন নিয়ে তৈরি করা খসড়া প্রস্তাবটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জমা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় প্রস্তাবটি জমা দেওয়া হলো।
জাতিসংঘে নিয়োজিত যুক্তরাষ্ট্রের দূত সামান্থা পাওয়ার বলেন, ‘২০ বছরেরও বেশি সময়ের মধ্যে নিরাপত্তা পরিষদের আরোপ করা অবরোধগুলোর মধ্যে নতুন প্রস্তাবিত অবরোধগুলো সবচেয়ে কঠোর হবে বলে ধারণা করা হচ্ছে।’ সপ্তাহের শেষ নাগাদ প্রস্তাব নিয়ে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত জানুয়ারিতে পারমাণবিক পরীক্ষা এবং ফেব্রুয়ারিতে দূরপাল্লার রকেট উৎক্ষেপণের পর থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের তোপের মুখে রয়েছে উত্তর কোরিয়া। দেশটি জাতিসংঘের নীতির লঙ্ঘন করেছে বলে অভিযোগ ওঠে।
নতুন এ অবরোধের প্রস্তাবের মধ্যে যা রয়েছে

জাতিসংঘের সদস্য দেশগুলো উত্তর কোরিয়া থেকে আসা এবং দেশটির দিকে যাওয়া সকল কার্গো পরীক্ষা।

উত্তর কোরিয়ার কোনও জাহাজ অবৈধ পণ্য বহন করছে বলে সন্দেহ হলে বিশ্বব্যাপী যেকোনও বন্দর থেকে তা ফিরিয়ে দেওয়া।


অস্ত্রের অবরোধ প্রসারিত করা।




উত্তর কোরিয়ায় রকেট ও বিমানের জ্বালানি সরবরাহ নিষিদ্ধ করা।
উত্তর কোরিয়ার বাণিজ্যের ৯০ শতাংশই চীনের সঙ্গে। তবে অবরোধ প্রস্তাবে এই বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হয়নি। চীনও উত্তর কোরিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে থাকলেও শুরুতে দেশটি অবরোধ আরোপের ব্যাপারে সম্মত ছিল না। চীন মনে করে এ অবরোধ আরোপের কারণে প্রতিবেশী দেশের স্থিতিশীলতা নষ্ট হতে পারে। পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক সপ্তাহের আলোচনার পর অবরোধ প্রস্তাবে সম্মতি দেয় চীন। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি