মেসি-রোনালদো বিতর্কে বন্ধুর হাতে প্রাণ গেলো বন্ধুর

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৬, ২০:৪৬আপডেট : ০৮ মার্চ ২০১৬, ২০:৪৬

কে সেরা ফুটবলার মেসি না মেসি-রোনালদো বিতর্কে বন্ধুর হাতে প্রাণ গেলো বন্ধুর রোনালদো? বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আলোচনার সাধারণ বিষয়। এ বিতর্কের সূত্র ধরে সোমবার ভারতের মুম্বাইয়ে প্রাণ গেলো এক ব্যক্তির। দুই নাইজেরীয় বন্ধুর আলোচনা এক সময় তর্কে গড়ায়, এরপর তা রূপ নেয় সহিংস। এক পর্যায়ে প্রাণ হারান এক বন্ধু।
মুম্বাই পুলিশ জানায়, নিহত নাইজেরীয় নাগরিক ওবিন্না মাইকেল দুরুমচুকওয়া (৩৪) ভাড়া করা ফ্ল্যাটে বন্ধু নবু চুকবুমার (২২) সঙ্গে জন্মদিন উদযাপন করছিলেন। এক সময় তাদের মধ্যে আলোচনা শুরু হয় বিশ্বের সেরা ফুটবলার কে, রোনালদো না মেসি। এক পর্যায়ে দুরুমচুকওয়া একটি গ্লাস ছুড়ে মারেন চুকবুমার দিকে। লক্ষ্যভেদে তা ব্যর্থ হয়ে দেয়ালে আঘাত করে ভেঙে যায়। রেগে গিয়ে চুকবুমা তখন ভাঙা গ্লাসের একটি টুকরা দিয়ে বন্ধুর গলা কেটে ফেলেন।
তুলিঞ্জ থানার পুলিশ কর্মকর্তা কিরন কাবারি জানান, প্রতিবেশীরা চিৎকার শুনে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। অভিযুক্ত চুকবুমাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে নেওয়া হয়।
পুলিশ জানায়, দুই বন্ধু সকাল থেকেই বিয়ার খেয়ে জন্মদিন পালন করছিলেন। নিহত নাইজেরীয় নাগরিকের ভিসার মেয়াদ দুই মাস আগেই শেষ হয়ে গেছে। পুলিশ তদন্ত করছে, কেন তিনি ভিসার মেয়াদ বাড়িয়ে নেননি। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এএ/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি