উত্তর কোরিয়ার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৬, ১১:১৬আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১১:৩৭
image

উত্তর কোরিয়ার সাম্প্রতিক পারমাণবিক ও মিসাইল পরীক্ষার বিপরীতে দেশটির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়া সরকারের এবং কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কিছু নির্দিষ্ট লেনদেনের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একজন মার্কিন শিক্ষার্থীকে কঠোর সাজা দেওয়ার একদিনের মাথায় এমন সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র।

কিম জং উন

হোয়াইট হাউজের মুখপাত্র জোস আর্নেস্ট সাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহল উত্তর কোরিয়ার এই অবৈধ পরমাণু ব্যবহার কিছুতেই মেনে নেবে না। এছাড়া, উত্তর কোরিয়ায় সাজাপ্রাপ্ত মার্কিন নাগরিক অটো ওয়ার্মবিয়ারকে শীঘ্রই মুক্তি দেয়ার জন্য তাগিদ দিয়েছে হোয়াইট হাউজ। উত্তর কোরিয়া মার্কিন এই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী’ অভিযোগ এনে তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে উত্তর কোরিয়া।

গত জানুয়ারিতে উত্তর কোরিয়া ভ্রমণে গিয়ে পিয়ংইয়ং থেকে রাজনৈতিক তথ্যচুরির চেষ্টা করেছেন বলে অভিযোগ এনে মার্কিন যুবককে এই শাস্তি দেয়া হয়েছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ এনে যুক্তরাষ্ট্র বলেছে, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে মার্কিন নাগরিকদেরকে দাবার গুঁটির মতো ব্যবহার করছে উত্তর কোরিয়া। মার্কিন শিক্ষার্থীকে মুক্তি দেবার জন্য তাগিদ দিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র জোস আর্নেস্ট।

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি