তুরস্কের ইস্তাম্বুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ৫

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৬, ১৫:৫৪আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৮:২৯
image

তাকসিম স্কয়ারের কাছে বোমা হামলা তুরস্কের ইস্তাম্বুলের মধ্যাঞ্চলীয় তাকসিম স্কয়ার এলাকার ইসতিকলাল স্ট্রিটে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৬ জন। ডিস্টিক্ট গভর্নরের তরফে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় সময় শনিবার সকালে এ বিস্ফোরণ হয়। হামলার সময় আতঙ্কিত মানুষ এদিক সেদিক ছুটোছুটি শুরু করেন। খবর পেয়ে হামলাস্থলে পৌঁছে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। একইসঙ্গে এলাকাটি ফাঁকা করে ফেলা হয়।
সম্প্রতি পর পর কয়েকটি হামলার শিকার হয়েছে তুরস্ক। গত রবিবার আঙ্কারার এক হামলায় ৩৭ জন নিহত হয়। পরে সশস্ত্র কুর্দি গোষ্ঠী তাক ওই হামলার দায় স্বীকার করে।
কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় তুর্কি সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে ওই হামলা চালানো হয়েছে বলে জানায় তাক। 
গত মাসেও আঙ্কারায় সেনাবাহিনীর একটি বহরে বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হন। ২০১৫ সালের অক্টোবরে আঙ্কারায় জোড়া বোমা হামলায় ১শ'রও বেশি মানুষ প্রাণ হারান। 

সূত্র: বিবিসি, আল জাজিরা

/এফইউ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি