যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বের দেশ বললেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৬, ১৯:৪৪আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৯:৪৪

ডোনাল্ড ট্রাম্পআসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশে পরিণত হয়েছে। দুবাই ও চীনের অবকাঠামোর সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে এ অব্স্থার পরিণত করবেন বলে অঙ্গীকারও করেন তিনি।
উতাহ-এর সল্ট লেক সিটিতে মঙ্গলবার  অনুষ্ঠিতব্য প্রাইমারির আগে এক র‍্যালিতে ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বন্ধুরা, আমরা তৃতীয় বিশ্বের দেশে পরিণত হয়েছি। আপনার যদি দুবাই ও চীনে ভ্রমণ করেন, ওই সব স্থানের সড়ক ও রেলপথগুলো খেয়াল করেন। দেখেন তাদের বুলেট ট্রেন রয়েছে যা ঘণ্টায় ১০০ মাইল গতিতে ছোটে। আর আপনি যদি নিউ ইয়র্কে যান, দেখবেন তা ১০০ বছরের পুরনো।’
বক্তব্যে ট্রাম্প জানান, তার অধীনে যুক্তরাষ্ট্র আইএসকে বিতাড়িত করবে এবং দেশকে নতুন করে গড়ে তুলবে। তিনি বলেন, ‘যখন বাণিজ্যের কথা আসে তখন আমাদের আরও স্মার্ট হতে হবে কারণ আমাদের দেশটি গরিব। আমরা আমেরিকাকে আবার বিখ্যাত করতে চাই। এখন তা বিখ্যাত নয়। এ জন্য আমাদের শিক্ষা দরকার।’
ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপকে ক্ষতিকর বাণিজ্য চুক্তি উল্লেখ করে ট্রাম্প জানান, তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের স্বার্থের পক্ষে চুক্তি করবেন। তিনি বলেন, ‘এটা মুক্ত বাণিজ্যের প্রশ্ন নয়। মুক্ত বাণিজ্য ভালো। কিন্তু এর সমস্যা হলো, এক্ষেত্রে আমাদের স্মার্ট মানুষের দরকার।’

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি