লুলার নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৬, ০৭:৩৭আপডেট : ২০ মার্চ ২০১৬, ০৭:৩৯

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের চিফ অব স্টাফ হিসেবে দেশটির সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভার নিয়োগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। শুক্রবার ব্রাজিলের সুপ্রিম কোর্ট এ নিষেধাজ্ঞা আরোপ করে। সুপ্রিম কোর্টের একজন বিচারক বর্তমান প্রেসিডেন্টের চিফ অব স্টাফ হিসেবে লুলার নিয়োগে আপত্তি তোলেন। আদালত লুলার বিরুদ্ধে একটি মামলা অধস্তন ফৌজদারি আদালতে পাঠিয়ে দেন।

ধারণা করা হচ্ছিল, চিফ অব স্টাফ হলে সাবেক প্রেসিডেন্ট বিচারের মুখোমুখি হওয়া থেকে সাময়িকভাবে হলেও রেহাই পেতেন। আদালতের এমন অবস্থান ঘোষণার আগে দেশের সবচেয়ে বড় শহর সাও পাওলোতে পায় ৯৫ হাজার সমর্থকের উদ্দেশে ভাষণ দেন লুলা দা সিলভা।

লুলার নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

প্রবীণ রাজনীতিবিদ লুলার রাজনৈতিক দক্ষতা সরকারের সুরক্ষায় কাজে আসবে বলে উল্লেখ করে গত বুধবার দিলমা রুসেফ তাকে নিজের চিফ অব স্টাফ নিয়োগ দেন। এই নিয়োগের কয়েক ঘণ্টা পরই লুলার বিরুদ্ধে পেট্রোবাস কেলেঙ্কারি তদন্তের প্রধান পুলিশকে নির্দেশ দেন দিলমা রুসেফ ও লুলার কথোপকথনের একটি রেকর্ড প্রকাশ করতে। ওই কথোপকথনে ইঙ্গিত মেলে দুর্নীতি মামলায় লুলার গ্রেফতার হওয়া ঠেকাতে দিলমা তাকে সরকারে অংশগ্রহণের সুযোগ করে দেন।

এর আগে ৪ মার্চ ২০১৬ তারিখে লুলা দা সিলভাকে দুর্নীতির দায়ে আটক করে পুলিশ। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি পেট্রোব্রাস-এর বিশাল অঙ্কের ঘুষ কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে নিরাপত্তা বাহিনী তাকে আটক করে। এ সময় পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তির ঘটনা ঘটে।

ব্রাজিলের ফেডারেল পুলিশ কর্মকর্তারা সাবেক প্রেসিডেন্টের বাসভবন তল্লাশি শেষে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান।

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি