যে কারণে অসুস্থ নারীর পা কাটার সিদ্ধান্ত আদালতে গড়ালো

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৬, ১৭:৪৬আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৭:৪৬
image

যুক্তরাজ্যের আদালত যুক্তরাজ্যের এক অসুস্থ নারী। পায়ের ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি তিনি। ডাক্তাররা মনে করছেন, পা কেটে ফেলাই একমাত্র সমাধান। তবে নিজে সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক সক্ষমতা নেই ওই নারীর।
এই প্রেক্ষাপটেই সিদ্ধান্তের দায়িত্ব বর্তায় আদালতের কাঁধে। রোগীর শারীরিক অবস্থা বিবেচনা করে যুক্তরাজ্যের সুরক্ষাবিষক আদালত চিকিৎসকদের পা কাটার অনুমতি দিয়ে রুল জারি করেন।
এক গণশুনানিতে বিচারপতি মোস্টিন বলেন, ওই নারীকে বাঁচিয়ে রাখার স্বার্থেই তার হাঁটুর নিচ থেকে কেটে ফেলার অনুমতি দেওয়া হচ্ছে।  
এরআগে চিকিৎসকরা আদালতে সুপারিশ করেন, ৪৯ বছর বয়সী ওই নারীর পা যদি অবিলম্বে কেটে না ফেলা হয় তবে ধীরে ধীরে ক্ষত বেড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। ওই নারীর মাও আদালতকে জানান যে তার মেয়ের নিজে সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক সক্ষমতা নেই।
চিকিৎসদের মতে, পা কেটে ফেলা হলেও কৃত্রিম শিরা প্রতিস্থাপনের মাধ্যমে ওই নারী আবারও চলাচল করার ক্ষমতা ফিরে পেতে পারেন। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট
/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি