চীনের নিখোঁজ কলামিস্ট বেইজিং পুলিশের কাছে!

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৬, ১৪:১৫আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৫:২২

গত সপ্তাহে নিখোঁজ হয়ে যাওয়া চীনা কলামিস্ট জিয়া জিয়া বেইজিং পুলিশের কাছে আটক রয়েছেন। জিয়া জিয়ার আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন। আইনজীবী ইয়ান জিন বলেন, জিয়াকে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয়। তিনি বিমানে হংকং যাচ্ছিলেন।

চীনা কলামিস্ট জিয়া জিয়া

আইনজীবী ইয়ান জিন তার উইচ্যাট আকাউন্টে জানান, পুলিশের দাবি, জিয়া একটি বিশেষ মামলায় অভিযুক্ত। তবে সেই মামলা সম্পর্কে কোন বিস্তারিত জানায়নি তারা।

এ মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট জি জিংপিং কে পদত্যাগ করতে অনুরোধ করে লেখা এক চিঠির সঙ্গে জিয়ার যোগসাজশ রয়েছে বলে অভিযোগ উঠেছে। চিঠিটি রাষ্ট্রীয় এক অনলাইন সাইটে প্রকাশিত হয়।

তবে প্রকাশের পর পরই নামিয়ে নেওয়া হয় চিঠিটি। চিঠিটি কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ সমর্থকদের কারো লেখা বলেই ধারণা করা হচ্ছে। চিঠিতে প্রেসিডেন্ট জির রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করা হয়।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জিয়া জিয়ার মুক্তির দাবি তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি হংকং থেকে পাঁচ বই ব্যবসায়ী নিখোঁজ হন। পরে জানা যায়, মূল ভূখণ্ডে তাদের আটকে রাখা হয়েছিল। সূত্র: বিবিসি

/ইউআর/বিএ/      

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি