সৌদি আরবে কান্নার ভিডিও ফেসবুকে পোস্ট করায় গ্রেফতার ভারতীয় চালক

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৬, ১৭:৩৭আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৭:৪২

সৌদি আরবে কর্মরত ভারতীয় ট্রাকচালক আব্দুল সাত্তার মাকান্দার সৌদি আরবে ট্রাক চালক হিসেবে কাজ করছেন ভারতীয় নাগরিক আব্দুল সাত্তার মাকান্দার। সৌদি কোম্পানি আল সুরুর ইউনাইটেড গ্রুপে কাজ করছেন তিনি। কাজ শুরু করার পর থেকেই দুর্দশা তার সঙ্গী। যে মজুরি দেওয়ার কথা তা দিচ্ছে না কোম্পানি, এমনকি তাকে দেশেও ফিরতে দিচ্ছে না। উপায় না দেখে ১২ মার্চ একজন সোশ্যাল অ্যাক্টিভিস্টের ফেসবুক পেজ এ সাহায্যের আবেদন জানিয়ে একটি কান্নামিশ্রিত ভিডিও পোস্ট করেন। কান্নার ওই ভিডিও প্রকাশের পর তার দুর্ভোগ আরও বেড়েছে। সৌদি সরকার ভিডিওটি প্রকাশের অপরাধে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।
সোশ্যাল অ্যাক্টিভিস্ট কুন্দন শ্রিবাস্তব ভিডিওটি তার ফেসবুক পেজে শেয়ার করেছিলেন। ১৪ মার্চ মাকান্দারকে সৌদি পুলিশ গ্রেফতার করে। এরপর শ্রিবাস্তব ভিডিওটি ডিলেট করে ফেলেন। ইন্টারনেটে মিথ্যা তথ্য ছড়ানোর আইনে মাকান্দারকে গ্রেফতার করা হয়।
দ্য হিন্দুকে শ্রিবাস্তব বলেন, যেদিন মাকান্দারকে গ্রেফতার করা হয় সেদিনই তার নিয়োগকর্তা ই-মেইলে ভিডিওটি মুছে ফেলার দাবি জানান। নিয়োগকর্তা আরেকটি নতুন ভিডিও পোস্ট করতে বলেন যাতে বলা হবে কোম্পানির আচরণ মাকান্দারের প্রতি অত্যন্ত ভাল এবং কোম্পানিই তাকে বাঁচিয়েছে। আমরা মাকান্দারের দাবিগুলো নিয়োগকর্তাকে জানিয়েছি। আশা করছি তাকে ছেড়ে দেওয়া হবে এবং তিনি ভারত ফিরতে পারবেন শিগগিরই।

শ্রিবাস্তব মাকান্দারের পরিবার, স্ত্রী ও চার সন্তানের সঙ্গে দেখা করেছেন। পরিবারের সদস্যরা মাকান্দারকে দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা চেয়েছেন।

ফেসবুকে শেয়ার করা ভিডিওতে নিজের দুর্দশা বর্ণনা করেন ৩৫ বছরের মাকান্দার। কথা বলার সময় চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল জল। তার এ আকুল আবেদনটি ফেসবুক ব্যবহারকারীদের মনে দাগ কেটে যায়। শেয়ার হতে থাকে একের পর এক। ভিডিওতে মাকান্দার বলেন, ‘২৩ মাস ধরে সৌদি আরবে আছি আমি। ৫ মাস আগে দেশে ফিরে যাওয়ার জন্য আবেদন করি। কিন্তু নিয়োগ কর্তা আমাকে দেশে যেতে দিচ্ছেন না... নিয়োগকর্তা আমাকে উপযুক্ত মজুরিও দেন না। এমনকি খাবারের জন্যও কোন টাকা-পয়সা দেন না।’

ভিডিও:

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি