বাংলাদেশ ব্যাংকের সাইবার ডাকাতি তদন্তে মার্কিন কংগ্রেস সদস্যের চিঠি

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৬, ১৪:৩৬আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৪:৩৮
image

বাংলাদেশ ব্যাংক সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনায় তদন্তের দাবি করেছেন মার্কিন এক কংগ্রেস সদস্য।মঙ্গলবার নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট উইলিয়াম ডুডলি বরাবর একটি চিঠি দিয়ে ডেমোক্রেটদলীয় কংগ্রেস সদস্য ক্যারোলিন ম্যালোনি এই দাবি জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে।
চিঠিতে ম্যালোনি লিখেছেন, “দুর্বৃত্তরা কিভাবে ফেডারেল রিজার্ভ ব্যাংকের সুরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে টাকা চুরি করতে পারল তা তদন্তের মাধ্যমে আমাদের জানা দরকার। এর মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হ্যাকার ও সাইবার অপরাধীদের ঠেকানোর জন্য এমন একটি মানদণ্ড ঠিক করতে পারবে যাতে করে ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেবার মতো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’
চিঠিতে ফেডারেল রিজার্ভের কর্মীদের মধ্যে একটি একান্ত বৈঠকের সুপারিশ করেন ম্যালোনি। তিনি চান ওই বৈঠকে ব্যাংক কর্মীদের জিজ্ঞাসা করা হবে বিদেশি কেন্দ্রীয় ব্যাংকগুলোর অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তরের নির্দেশ দিতে সুইফট মেসেজিং নেটওয়ার্কের উপর নির্ভর করা ঠিক হচ্ছে কি না।
নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের এক মুখপাত্র জানান, ব্যাংক কর্তৃপক্ষ ম্যালোনির সঙ্গে এ ব্যাপারে কথা বলবে।  
উল্লেখ্য, বেলজিয়াম ভিত্তিক সুইফট কোড মূলত ইলেকট্রনিক মাধ্যমে ব্যাংকের অর্থ স্থানান্তরের জন্য একটি বার্তা বিনিময় মাধ্যম। বিশ্বব্যাপী গ্রহণযোগ্য এই বার্তা বিনিময় ব্যবস্থাকে নিরাপদ বলেই মনে করা হয়। তবে ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ হাতিয়ে নেবার ঘটনার পর এই সুইফটের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্র: রয়টার্স, বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি