স্বাধীনতা দিবসে ভারতীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০১৬, ১৬:৩৮আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৬:৪০


এক টুইটার বার্তায় স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্বাধীনতা দিবসে ভারতীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার টুইটারে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা। আমরা দুই প্রতিবেশী রাষ্ট্র আমাদের সুদৃঢ় বন্ধন সমুন্নত রাখব এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আগামী দিনে আরও দৃঢ় হবে।’
এরআগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও বাংলাদেশের জনগণকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বারাক ওবামার বার্তা প্রকাশ করা হয়েছে। তিনি বলেছেন, ‘স্বাধীনতা যে কোনও জাতির নিঃশ্বাসের মতো। স্বাধীনতা অর্জনের ৪৫ বছরের মধ্যে বাংলাদেশ ও এর জনগণ বিশ্বের বুকে সম্ভাবনাময়, উদ্যমী ও সহনশীল জাতিতে পরিণত হয়েছে। খাদ্য নিরাপত্তা, শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস, নারী অধিকার ও নারী শিক্ষা ও দারিদ্র্য নিরসনে বাংলাদেশ ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে এবং দৃঢ় মানসিকতার পরিচয় দেখিয়েছে।’
এদিকে রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঠানো এক বার্তায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বার্তায় প্রণব মুখোপাধ্যায় বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ-ভারতের দ্বি-পক্ষীয় সম্পর্কে অসাধারণ অগ্রগতি হয়েছে। আমি নিশ্চিত, দুই দেশের মধ্যকার এই চমত্কার সম্পর্ক আগামীতে আরও বিস্তৃত হবে। একই সঙ্গে আমাদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে। ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাতে পেরে আমি আনন্দিত।’ 

/বিএ/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি