গরুর বিয়েতে ১৮ লাখ রুপি ব্যয়

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০১৬, ২২:৫৬আপডেট : ২৬ মার্চ ২০১৬, ২২:৫৬
image

গরুর বিয়েতে ১৮ লাখ রুপি ব্যয় ছিলেন ৩০০ আমন্ত্রিত অতিথি। ধর্মীয় আচার পালনে ছিলেন দুই পুরোহিত। তাদের মাধ্যমেই হিন্দুরীতি মেনে বিয়ে হলো এক গরুর সঙ্গে আরেক গরুর। ভারতীয় সংবাদমাধ্যম ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস (ডিএনএ) বলছে, ভারতীয় মুদ্রায় ১৮ লাখ টাকা খরচ হয়েছে ওই বিয়েতে।
সম্প্রতি গুজরাটের এক প্রত্যন্ত গ্রামে এই বিয়ের অনুষ্ঠানটি হয়েছে। নিমন্ত্রিত অতিথিরা তো ছিলই, খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিয়ে দেখতে ভিড় করেন আশেপাশের গ্রামের মানুষেরাও। গা ভর্তি সোনার গয়না আর লাল টকটকে বেনারসি শাড়ি পরে বিয়ের মণ্ডপে যে দাঁড়িয়েছিলেন, সেটি আসলে একজন গরু। নাম পুনম। আর বর অর্জুন তারই প্রতিবেশি।
দুই গরুর বিয়ের পর গুজরাটের স্পেশাল ডাল, ফুলওয়ারি, লাডভাসহ অনেক কিছু দিয়ে আপ্যায়ন করা হয় অতিথিদের। অতিথিদের আনন্দ দিতে প্রস্তুত ছিল বাদ্যযন্ত্রের দলও। আমন্ত্রিতদের তালিকায় ছিল প্রতিবেশিদের গরুও।
বিয়ে শেষে পালকিতে চেপে পুনম রওনা দেয় শ্বশুর বাড়িতে। একটা ট্রাকের উপরে রাখা ছিল পালকিটা। শ্বশুর বাড়ি যাওয়ার সময় কনের চোখে জল না এলেও মালিকের চোখ কিন্তু ছলছল ছিলই। পুনমের মালিক বিজয়ভাই বলেন, ’৩০ বছর ধরে গরু রয়েছে আমার বাড়িতে। গরু নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই এই প্রয়াস।’ সূত্র: ডিএনএ

/বিএ/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি