আইএসে যোগ দিতে অস্বীকৃতি, শিক্ষকের হাতে ছাত্র খুন

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০১৬, ২৩:১৬আপডেট : ২৬ মার্চ ২০১৬, ২৩:১৬
image

আইএসে যোগ দিতে অস্বীকৃতি, শিক্ষকের হাতে ছাত্র খুন জঙ্গি হতে না চাওয়ায় শিক্ষকের হাতে খুন হতে হলো এক ছাত্রকে। ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদে এই মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবরটি নিশ্চিত করেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, খুন হওয়া ১১ বছরের ওই ছাত্রের নাম রবি পাল। তার গৃহ-শিক্ষক ছিলেন  ইরফান নামে এক ব্যক্তি। হত্যাকাণ্ডটি ১৯ মার্চ সংঘটিত হয়।
রবি পালের বাবা পাপ্পুলাল সংবাদমাধ্যমকে জানান, তাঁর ছেলেকে জঙ্গি সংগঠন আইএসে যোগ দেওয়ার জন্য বারবার চাপ দিচ্ছিল ইরফান। তাতে রাজি না হওয়ায় ওই ছাত্রকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ১৯ মার্চ একটি সাইকেল কিনে দেওয়ার নাম করে রবিকে নিয়ে যায় ইরফান। সন্ধ্যে পর্যন্ত না ফেরায় পরিবারের সন্দেহ হয়।
পুলিশ সুপার রাজেশ কুমার জানিয়েছেন, মৃতের পরিবারের তরফ থেকে ১৯ মার্চ নিখোঁজ ডায়েরি করা হয়। এরপরই পুলিশ তল্লাশি শুরু করে।

মঙ্গলবার চাষের জমি থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়। ওই মৃতদেহ রবি পালের বলে জানায় পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/বিএ/

সম্পর্কিত
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
আস্ত মোবাইল টাওয়ার উধাও!
ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে বিএনপি সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বশেষ খবর
ভেলেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিনো গুয়েরো নিহত, ট্রাম্পের দাবি
ভেলেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিনো গুয়েরো নিহত, ট্রাম্পের দাবি
এক মাসে সড়ক দুর্ঘটনায় ঝরলো ৬২২ প্রাণ
এক মাসে সড়ক দুর্ঘটনায় ঝরলো ৬২২ প্রাণ
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
সর্বাধিক পঠিত
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প