হোমওয়ার্ক না করায় ৬ বছরের ছাত্রীকে ধর্ষণ করলেন শিক্ষক

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০১৬, ১৮:৫২আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৮:৫২

ধর্ষণ ৬ বছরের মেয়েটির 'অপরাধ' সে স্কুলের হোমওয়ার্ক করে নিয়ে যায়নি। আর এ অপরাধের শাস্তি হিসেবে শিক্ষক তাকে স্কুলের পেছনে নিয়ে গিয়ে ধর্ষণ করলেন। এ ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের সিংগ্রাউলি জেলায়। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার ওই মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বিষয়টি জানা গেছে।
গত বুধবার (২৩ মার্চ) প্রতিদিনের মতো স্কুলে গিয়েছিল নির্যাতিতা। তবে হোমওয়ার্ক করে নিয়ে যেতে পারেনি। অভিযুক্ত শিক্ষক সত্য নারায়ণ ভার্মা তাকে স্কুলের পেছনের মাঠে গিয়ে নিল ডাউন হয়ে থাকতে বলেন। তবে মেয়েটি ক্লাস থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সত্য নারায়ণও তার পিছু নেন। সেখানে গিয়ে একটি গাছের আড়ালে তাকে ধর্ষণ করেন। যদি কারও কাছে এ ঘটনা জানায় তবে হত্যারও হুমকি দেন শিক্ষক। স্কুল শেষ হলে মেয়েটি বাড়ি ফিরে যায়। রাতে অসহ্য যন্ত্রণা ও রক্তপাত দেখে মেয়েটির মা বার বার প্রশ্ন করতে থাকেন। তখন মেয়েটি স্কুলের ঘটনা খুলে বলে।  
মেয়েটির অভিভাবক বৃহস্পতিবার সকালে গ্রামবাসীদের সঙ্গে থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ওই দিন সকালেই মেয়েকে জেলা হাসপাতালেও পাঠানো হয়।  অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবারই (২৫ মার্চ) অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। পোস্কো অ্যাকট অনুযায়ী তার বিরুদ্ধে মামলাও রুজু করেছে পুলিশ।
সিংগ্রাউলির পুলিশ সুপার রুডলফ অ্যালভারেজ জানান, গ্রেফতারকৃত শিক্ষককে কারাগারে রাখা হয়েছে। শনিবার নির্যাতিতাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি