যৌতুকের কারণে ভারতীয় মডেলের আত্মহত্যা

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০১৬, ২০:০৩আপডেট : ২৮ মার্চ ২০১৬, ২০:০৩

ভারতের দক্ষিণ দিল্লির একটি কলোনিতে ২৫ বছরের এক মডেল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। আত্মহত্যাকারী সাবেক এই মডেল মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে গেছেন। এতে তিনি লিখেছেন, তার স্বামী নিয়মিত তাকে মারধর করতে। এ নির্যাতন আর সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

আত্মহত্যাকারী ভারতীয় মডেল প্রিয়াঙ্কা কাপুর

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, প্রিয়াঙ্কা কাপুর নামের ওই মডেল চলতি বছরের জানুয়ারিতে বিয়ে করেন নিতিন চাওলাকে। প্রিয়াঙ্কার পরিবারের অভিযোগ, নিতিন প্রায়ই যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। শহরে চাওলার বেশ কয়েকটি মদের দোকান রয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে নিতিন জানিয়েছেন, তিনি আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। দুই মাস ধরে তিনি দোকানের ভাড়া দিতে পারছেন না।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে আরও বলা হয়েছে, শনিবার দিবাগত রাত (২৭ মার্চ) রাত সাড়ে বারোটার দিকে প্রিয়াঙ্কার পরিবারের সদস্যরা পুলিশকে ফোন করেন। তারা জানান, প্রিয়াঙ্কার রুম ভেতর থেকে তালা দেওয়া এবং তাদের ডাকে সাড়া দিচ্ছেন না।  ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) প্রেম নাথ জানান, পরিবারের কাছ থেকে খবর পেয়ে তারা ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে দরজা ভেঙে রুমে প্রবেশ করেন।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, রুম থেকে দুটি সুইসাইড নোট পাওয়া গেছে। তার একটিতে প্রিয়াঙ্কা বলেছেন, বেপরোয়া মনোভাব থেকেই তিনি চাওলাকে বিয়ে করেন। এটাকে জীবনের সবচেয়ে মারাত্মক হিসেবেও তিনি উল্লেখ করেন।

প্রিয়াঙ্কাকে বিয়ে করার জন্য চাওলা তার আগের স্ত্রীকে ডিভোর্স দেন। প্রথম স্ত্রীর দশ বছরের একটি ছেলে রয়েছে। ছেলেটি তাদের বাসাতেই থাকত। প্রিয়াঙ্কা এতে খুশি ছিলেন না। বাক বিতণ্ডার এক পর্যায়ে প্রিয়াঙ্কাকে বাসা ছেড়ে চলে যেতে বলেন। সুইসাইড নোটে প্রিয়াঙ্কা লিখেছেন, নিতিন চাইতো আমি বাসা ছেড়ে চলে যাই। এখন আমি পৃথিবী ছেড়েই চলে যাচ্ছি।

প্রিয়াঙ্কার বোন ডিম্পি কাপুরের অভিযোগের ভিত্তিতে চাওলার বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। সূত্র: হাফিংটন পোস্ট।

/এএ/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি