১৮ হাজার শূন্যপদের বিপরীতে পরীক্ষায় বসছেন ৯২ লাখ চাকরিপ্রার্থী

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০১৬, ২৩:৪২আপডেট : ৩০ মার্চ ২০১৬, ২৩:৪২

ভারতের রেলওয়ে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন পরীক্ষা নিতে যাচ্ছে। মার্চ ও মে মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ নিয়োগ পরীক্ষায় ১৮ হাজার ২৫২ পদের বিপরীতে অংশ নিচ্ছেন ৯২ লাখ চাকরিপ্রার্থী। ১৮ হাজার শূন্যপদের বিপরীতে পরীক্ষায় বসছেন ৯২ লাখ চাকরিপ্রার্থী
রেলওয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক ভেদ প্রকাশ জানান, এ নিয়োগ আমাদের জন্য অনেক বড় কাজ। এ জন্য   ৭৬ শিফটে মার্চ ও মে মাসের সাপ্তাহিক ছুটির দিন পরীক্ষা নিচ্ছি।
ভেদ প্রকাশ বলেন, এবার আমরা চাকরিপ্রার্থীকে অনেক সুযোগ দিচ্ছি। দেশের বিভিন্ন শহরের ১১৯২টি কেন্দ্রের মধ্য থেকে চাকরিপ্রার্থীরা তাদের পছন্দের সময়ে পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষাকেন্দ্র গুলো গুগল ম্যাপে যুক্ত করা হয়েছে যাতে করে তারা সহজে অবস্থান খুঁজে পান।
বিশ্বের অন্যতম বৃহত নিয়োগ পরীক্ষা উল্লেখ করে টুইটে পরীক্ষার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

সম্প্রতি ঘোষিত বাজেটে রেলমন্ত্রী সুরেশ প্রভু টেকনোলজির ওপর জোর দিয়েছেন। এর মধ্যে রয়েছে নিয়োগের জন্য অনলাইন পোর্টাল, আরও উন্নত ই-টিকিট ব্যবস্থা, ই-ক্যাটারিং, ৪০০টি স্টেশনে ফ্রি ওয়াইফাই ও বিনোদন ব্যবস্থা গড়ে তোলা।সূত্র: হাফিংটন পোস্ট ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি