ভিডিওতে দেখুন কলকাতার সেই ধসে যাওয়া ফ্লাইওভার

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৬, ১৬:৫৬আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৭:২১
image

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় বৃহস্পতিবার বেলা ১২টা ২৫ মিনিটে গণেশ টকিজের কাছে ভেঙে পড়ে নির্মীয়মাণ বিবেকানন্দ উড়ালপুল ফ্লাইওভারের একাংশ। সেখানকার পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রচারিত ভিডিওটি বাংলা ট্রিবিউনের পাঠকের জন্য তুলে ধরা হলো। 
noname উল্লেখ্য, নির্মাণাধীন ‌ওই ফ্লাইওভার ধসে পড়ায় এ পর্যন্ত অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে। কলকাতাভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এই খবর নিশ্চিত করেছে। ধ্বংসস্তুপের নিচে এখনও চাপা পড়ে আছেন বহু মানুষ। সবমিলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদিকে গুরুতর জখম অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 
ধ্বংসস্তূপের নিচে এখনও শতাধিক মানুষ আটকে পড়ে আছেন বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, একটি যাত্রীবোঝাই মিনিবাসও আটকে রয়েছে ওই ধ্বংসস্তূপে। ধসের পর ঘটনাস্থলে যান মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং দমকলমন্ত্রী জাভেদ খান। সেখানে পৌঁছতেই তুমুল বিক্ষোভের মুখে দুই মন্ত্রী। এদিকে ঘটনার পর মেদিনীপুরের সভা বাতিল করে ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
এনডিটিভির ভিডিও:

/বিএ/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি