নকশায় ত্রুটি ছিল কলকাতার ধসে পড়া ফ্লাইওভারের

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৬, ১৮:১৭আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৮:১৭

নকশায় ত্রুটি ছিল কলকাতার ধসে পড়া ফ্লাইওভারের নকশায় ভুল থাকার কারণেই কলকাতার নির্মাণাধীন ফ্লাইওভার ধসে পড়েছে। প্রযুক্তিবিদদের মতামত নিয়ে করা এক প্রতিবেদনে এমন দাবি করেছে কলকাতাভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম আনন্তবাজার পত্রিকা। আর যে প্রতিষ্ঠানটি নির্মাণ কাজে জড়িত ছিল, উত্তর প্রদেশ ও ঝাড়খণ্ড সরকার তাদের কালো তালিকাভূক্ত করেছিল। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, এই দুর্ঘটনা থেকে কলকাতা মেট্রোপলিট্রন ডেভেলপমেন্ট অথরিটি কেএমডি দায় এড়াতে পারে না।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, কেএমডিএ ওই ফ্লাইওভার নির্মাণের কাজ দিয়েছিল হায়দারাবাদের একটি নির্মাণ সংস্থা ‘আইভিআরসিএল’-কে! এই সংস্থাটিকে আগেই কালো তালিকাভুক্ত করে দিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। তাকে কালো তালিকায় ফেলে দিয়েছিল ঝাড়খণ্ড সরকারও। গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের শুরু করা তদন্তের প্রেক্ষিতে ওই সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করেছিল অন্ধ্রপ্রদেশ সরকারও। ‘আইভিআরসিএল’-এর বিরুদ্ধে অভিযোগ ছিল, কাজের যথাযথ পরিবেশ গড়ে তুলতে না পারায় সংস্থাটির দুই কর্মীর মৃত্যু হয়েছে।
প্রযুক্তিবিদরা আনন্দবাজারকে বলেছেন, মূলত ওই উড়ালপুলের নকশায় ভুল ছিল বলেই  বৃহস্পতিবার এত বড় দুর্ঘটনা ঘটেছে। বড়সড় ত্রুটি ছিল ওই উড়ালপুলের গার্ডার স্ল্যাব নির্মাণে। যতটা ভারী থাকা উচিত সেই স্ল্যাবগুলি, তার চেয়ে সেগুলি অনেক অনেক বেশি ভারী ছিল। তাই সেগুলি ভেঙে পড়েছে। সূত্র: আনন্দবাজার 

/বিএ/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি