কলকাতায় ফ্লাইওভার ধস: সার্বক্ষণিক পর্যবেক্ষণে বাংলাদেশ উপ হাইকমিশন

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৬, ২১:১০আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২১:১৪

কলকাতায় ফ্লাইওভার ধসে প্রাণহানির ঘটনায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন। বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ বাংলা ট্রিবিউনকে জানান, এখন পর্যন্ত কোনও বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। আমরা এখানকার হাসপাতালগুলো পর্যক্ষেণ করছি। মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। মুখ্যমন্ত্রীর দফতর নবান্নে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তিনি আরও জানান, কলকাতার উপ হাইকমিশনে সার্বক্ষণিক লোক রাখার ব্যবস্থা করা হয়েছে; যাতে করে তাৎক্ষণিকভাবে তারা যে কারও ফোন কল গ্রহণ করতে পারেন। এছাড়াও স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর সঙ্গেও আমরা এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

কলকাতায় ফ্লাইওভার ধস

এদিকে নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভারের একাংশ ধসের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৮। উত্তর কলকাতার গণেশ টকিজের কাছে বৃহস্পতিবার দুপুরে ভেঙে পড়ে ধসে পড়ে ফ্লাইওভারটির একাংশ। দুপুর সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনার পরপরই সেখানে পৌঁছায় কেন্দ্রীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী। এছাড়া উদ্ধার কাজে নামে সামরিক বাহিনীর একটি উদ্ধারকারী দল। ঘটনাস্থলে কাজ শুরু করে তিনটি মেডিক্যাল টিম।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং দমকলমন্ত্রী জাভেদ খান। বুধবার রাতেই ভেঙে পড়া অংশটিতে ঢালাই করা হয়েছিল বলে জানা গেছে। ধ্বংসস্তূপে আটকে রয়েছে বেশ কয়েকটি যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনার পরপরই ধ্বংসস্তূপের নিচে আগুন ধরে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

/এসএসজেড/এমপি/টিএন/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি