কলকাতার ফ্লাইওভার ধস

ধ্বংসস্তূপ থেকে এখনও বের হচ্ছে মরদেহ, পুলিশি হেফাজতে ধৃতরা

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০১৬, ১৯:৩৮আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৯:৩৮
image







ফ্লাইওভারটি যখন ধসে পড়ে তখন বেশকিছু যানবাহন এর নিচে চাপা পড়ে। কলকাতার নির্মাণাধীন ফ্লাইওভার ধসের ঘটনায় শনিবার সকালেও ধ্বংসস্তূপের তলা থেকে আরও দুই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। শুক্রবার রাত পর্যন্ত দেওয়া সরকারি হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ছিল ২৪। এদিকে গ্রেফতার হওয়া নির্মাণ সংস্থার তিন কর্মকর্তাকে নয় দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টা ২৫ মিনিটে গণেশ টকিজের কাছে ভেঙে পড়ে নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভারের একাংশ। এ সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। বৃহস্পতিবার সারা রাত ধরে চলে উদ্ধার কাজ। কলকাতা পুলিশ ও দমকল কর্মীদের পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
দুর্ঘটনাস্থল থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করেছিল শনিবার সকালে। একটি মন্দিরের সামনে জমে থাকা ধ্বংসস্তূপের দিক থেকেই ওই দুর্গন্ধ আসছিল। জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, দমকল বাহিনী এবং কলকাতা পুলিশের কর্মীরা ওই অংশে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন। বেলা সাড়ে ১১টা নাগাদ দু’টি মৃতদেহ উদ্ধার হয় সেখান থেকে। ফ্লাইওভারের ধ্বংসাবশেষের অনেকটাই এখনো সরানো বাকি। সেটা সরানো হলে আরও মৃতদেহ মিলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ফ্লাইওভার ধসের ঘটনায় গ্রেফতার হওয়া নির্মাণ সংস্থার তিন কর্তাকে আজ আদালতে তোলা হয়। তাদের তিন জনের বিরুদ্ধেই খুনের মামলা দায়ের হয়েছে। আদালত তাদের ৯ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। সূত্র: আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস
/বিএ/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি