ফ্লাইওভার ধসে টি টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনায় ভাটা

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০১৬, ১৯:৫৮আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৯:৫৮
image

ফ্লাইওভার ধসের পর এখন কোলকাতাবাসীর ক্রিকেট আগ্রহে অনেকটাই ভাটা পড়েছে ভারতে ওয়ার্ল্ড টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল ম্যাচের বাকি আছে মাত্র দেড় দিন। কিন্তু কলকাতাতেই সেই ফাইনাল ম্যাচ হলেও ফ্লাইওভার ধসের পর শহরে কেউ ফাইনাল নিয়ে আলোচনা করতেও দ্বিধা করছেন। তাদের আগ্রহে অনেকটাই ভাটা পড়েছে। বিবিসি বাংলার এক খবরে এই তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টা ২৫ মিনিটে গণেশ টকিজের কাছে ভেঙে পড়ে নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভারের একাংশ। এ সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। বৃহস্পতিবার সারা রাত ধরে চলে উদ্ধার কাজ। কলকাতা পুলিশ ও দমকল কর্মীদের পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
আগামিকাল ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের খেলাটি হবে ইডেন গার্ডেনে। কিন্তু বৃহস্পতিবার নির্মাণাধীন ফ্লাইওভারের একটি অংশ ধসে হতাহতের ঘটনার পর আমূল বদলে গেছে সেখানকার পরিবেশ। উদ্ধার তৎপরতা এখনো পুরোপুরি শেষ হয়নি। বহু মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
বিবিসির দিল্লি প্রতিনিধি শুভজ্যোতি ঘোষ কলকাতা থেকে জানিয়েছেন, ‘এই দুর্ঘটনার পর লোকজনের মনের যে অবস্থা তার প্রভাব এরইমধ্যে ক্রিকেটের ফাইনাল ম্যাচটিতেও পড়তে শুরু করেছে। রাস্তায় বিমানবন্দর থেকে পথচারী, চ্যাক্সিচালক সবার মুখে একটাই কথা। ফ্লাইওভার কিভাবে ধ্বসে পড়লো, কেন পড়লো, কত মানুষ এখনো চাপা পড়ে থাকতে পারে এমন সব প্রশ্ন। উদ্ধারকাজে প্রশাসন যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে কি-না সেই প্রশ্নও করছেন তারা।’

বৃহস্পতিবার দুপুরে ফ্লাইওভার ধসে পড়া এবং রাতে ভারতের হেরে যাওয়া-এই দুটো ঘটনার পর ফাইনাল থেকে কলকাতার মনোযোগ অনেক সরিয়ে দিয়েছে। ফাইনাল উপলক্ষে শুক্রবার রাতে আইসিসি স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে একটি সান্ধ্য অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেও খেলার থেকে ফ্লাইওভার প্রসঙ্গই ছিল বেশি। সূত্র: বিবিসি বাংলা

/বিএ/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি