বাংলাদেশে আসছে ভারতীয় বীমা প্রতিষ্ঠান এলআইসি

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০১৬, ১৬:৫৩আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৬:৫৩
image

বাংলাদেশে আসছে ভারতীয় বীমা প্রতিষ্ঠান এলআইসি ভারতীয় বীমা প্রতিষ্ঠান লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (এলআইসি) শিগগির বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি গত বছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (এলআইসি) অব বাংলাদেশ নামক একটি কোম্পানি গঠন করে এবং এটি খুব শিগগির কার্যক্রম শুরু করবে।
এখন পর্যন্ত এলআইসি সুঙ্গাপুর, কেনিয়া, শ্রীলঙ্কা, নেপাল, বাহরাইন সহ ১৪টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বিদেশ কার্যক্রম থেকেও বেশ ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছে এলআইসি। ২০১৪-১৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির বিদেশি ব্রাঞ্চগুলো এক বছরে ১১ হাজার ১৭৬টি পলিসি করতে সক্ষম হয়েছে, আর নতুন গ্রাহকরা প্রথম বছরের প্রিমিয়াম জমা দিয়েছে ১২২.৮৫ কোটি রুপি।
এলআইসি বিদেশে প্রথম কার্যক্রম শুরু করে বাহরাইনে ১৯৮৯ সালে। সেখানে নতুন কোম্পানি গঠন করে ব্যবসা পরিচালনা করা হয়। মূলত প্রবাসী ভারতীয়দের কথা মাথায় রেখেই এলআইসি-র বিদেশ কার্যক্রম শুরু হয়। স্থানীয়দের মধ্যেও প্রতিষ্ঠানটি ব্যবসা সম্প্রসারিত করতে সক্ষম হয়। এলআইসি এখন কুয়েত, কাতার, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা পরিচালনা করছে।
নেপালে এলআইসি-র যাত্রা শুরু হয় ২০০১ সালে। সেখানেও একইভাবে এলআইসি (নেপাল) নামে একটি কোম্পানি গঠন করে কার্যক্রম পরিচালনা করা হয়। তবে মরিশাস, ফিজি এবং যুক্তরাজ্যে এলআইসি তার ব্রাঞ্চের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। সূত্র: দ্য হিন্দু।

/এসএ/বিএ/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি