পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচন শুরু

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৬, ১১:১৮আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১১:২২

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচনে সোমবার সকালে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মাওবাদী প্রভাবিত ১৮টি আসনে এবং আসামের ৬৫টি আসনে ভোট নেওয়া হবে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া আর পশ্চিম মেদিনীপুরে ভোটগ্রহণের জন্য আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া নজরদারি চালানো হবে দুটি হেলিকপ্টারের মাধ্যমেও। গত কয়েকদিন ধরেই নির্বাচনি এলাকায় টহল দিচ্ছেন আধাসামরিক বাহিনীর সদস্যরা।

রবিবারের পর আসামে আরও এক দফা এবং পশ্চিমবঙ্গে আরও ছয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে পশ্চিমবঙ্গে সিপিএম ও কংগ্রেস জোটকে হারিয়ে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে এক জনমত জরিপে উঠে এসেছে। জরিপে দেখা গেছে, পশ্চিবঙ্গে এবারও জয় পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ভারতের এবিপি নিউজ পরিচালিত ওই জনমত জরিপ অনুযায়ী, বিধানসভার ২৯৪ আসনের মধ্যে ১৭৮টিতে জয় পেতে যাচ্ছে তৃণমূল। আর সিপিএম-কংগ্রেস জোট পেতে পারে ১১০ আসন।

এদিকে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়লাভের প্রত্যাশা ব্যক্ত করেছেন। অন্যদিকে, আসামে বিজেপি ও কংগ্রেস-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

ভারতের নির্বাচনে ভোটারদের লাইন। ফাইল ছবি।

বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণের মাত্র দু'দিন আগে শনিবার পশ্চিমবঙ্গে আসানসোলে নির্বাচনি সভায় অংশ নেন রাহুল গান্ধী। তিনি তৃণমূল ও বিজেপি'র কড়া সমালোচনা করেন। এ সময় সিপিএম-কংগ্রেস জোটকে জয়যুক্ত করতে পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আহ্বান জানান।

রাহুল গান্ধী বলেন, 'এবারের নির্বাচনে তৃণমূলকে পরাজয় করতে কংগ্রেস-সিপিএম এক হয়ে লড়বে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার অধিকাংশ প্রতিশ্রুতি পুরণ করেননি। জনগণ তৃণমূলের ওপর ভরসা করলেও, তারা বিশ্বাসঘাতকতা করেছে।’

আসামে বিজেপি ও কংগ্রেস পরিচালিত প্রায় সমান সমান অবস্থানে থাকতে পারে বলে এক জনমত জরিপে উঠে এসেছে। প্রদেশটিতে বিধানসভার ১২৬ আসনের মধ্যে বিজেপি ৫৫ ও কংগ্রেস ৫৩টিতে জয় পেতে পারে। সেক্ষেত্রে ঝুলন্ত পার্লামেন্ট গঠন হতে পারে আসামে।

/এমপি/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি