৩ দলিত কিশোরকে নগ্ন করে গণধোলাই, অতঃপর চুরির অভিযোগে গ্রেফতার

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০১৬, ১১:২৩আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১১:২৩

প্রায় আধা ঘণ্টা ধরে তিন দলিত কিশোরকে গণধোলাই দেওয়া হলো। রড, কাঠ যে যা পেয়েছে তা দিয়ে পিঠিয়েছে। আতঙ্কে থরথর কাঁপছিলো কিশোররা। ঘটনাটি ঘটেছে শনিবার ভারতের রাজস্থানে। রাজধানী জয়পুর থেকে ৩০০ কিলোমিটার দূরে চিত্তুরগড় এলাকায়।

উচ্চ বর্ণের এক ব্যক্তির মোটরসাইকেল চুরির অপরাধে ওই তিন দলিত কিশোরকে প্রথমে বেঁধে ফেলা হয় গাছের সঙ্গে। এরপর শুরু হয় পিটুনি। কিছুক্ষণ পর উৎসাহী জনতা তাদের কাপড় খুলে প্যারেড করায়। প্রত্যক্ষদর্শীদের কেউ পুলিশকে জানালে তারা এসে দলিত কিশোরদের উদ্ধার করে।

তবে কিশোরদের নির্যাতনের অভিযোগে কাউকে সোমবার পর্যন্ত গ্রেফতার করা হয়নি। ওই তিন দলিত কিশোর কানজার উপজাতির। এ সম্প্রদায়ের লোকেরা সাধারণত প্রত্যন্ত অঞ্চলের গ্রামে বাস করে। নাগরিক সমাজে তাদের প্রবেশ করতে দেওয়া হয় না।

পুলিশ তিন দলিত কিশোরের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করেছে। তাদেরকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। সূত্র: এনডিটিভি।

/এএ/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি