বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মন্তব্য করেছেন, রিপাবলিকানদের হয়ে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প আর টেড ক্রুজ তাদের চরমপন্থী মতামতের মধ্য দিয়ে প্রকারান্তরে ডেমোক্র্যাটদেরই সহায়তা করছেন।
শুক্রবার ডোনারদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান খবরটি নিশ্চিত করেছে।
মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি এবং মেক্সিকানদের প্রতি ঘৃণাযুক্ত মন্তব্যের প্রসঙ্গ তুলে ওবামা বলেন, ‘আমি আসলে ভাবছি ট্রাম্প আর ক্রুজ আমাদের পক্ষে কাজ করছেন।’ তিনি মনে করেন, রিপাবলিকান শিবিরকে আশাহত করেছেন ক্রুজ আর ট্রাম্প।
উল্লেখ্য ওবামার জন্ম-পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, আসলে ওবামা যুক্তরাষ্ট্রে জন্মাননি। তিনি বাইরের মানুষ। সেই মন্তব্যের প্রসঙ্গ ধরে ওবামা ব্যাঙ্গ করে বলেন, ‘১০ মাস পর থেকে আমি আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকছি না। তবে ট্রাম্প যাই বলুক না কেন, এই ১০ মাস পর্যন্ত আমি অন্তত যুক্তরাষ্ট্রের নাগরিক।’ সূত্র: গার্ডিয়ান
/বিএ/







