এবার মুম্বাইয়ের বহুতল ভবনে আগুন, শতাধিক মানুষ আটকে থাকার আশঙ্কা

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০১৬, ১১:২৮ আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১১:৪০
image

মুম্বাইয়ের বহুতল ভবনে আগুন ভারতের কেরালার মন্দিরে আগুন লাগার ঘটনার রেশ না কাটতেই এবার থানে শহরের ভিওয়ান্ডি এলাকার একটি আবাসিক ভবনে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে নারী ও শিশুসহ প্রায় ১৫০ জন ওই ভবনে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে এখনও কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতর ও দমকল বাহিনীর ৮টি ইউনিট।  
মঙ্গলবার সকালে ওই ভবনটিতে আগুন লেগে যায়। ভবনটিতে আবাসনের পাশাপাশি কারখানা ও গুদাম রয়েছে। আগুন লাগার পর অনেকে ভবনের ছাদে ও ট্যারেসে আশ্রয় নেন। তারাই আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। জানালা দিয়ে সিঁড়ি লাগিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার
/এফইউ/





সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ দল-সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ দল-সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেফতার
আরিচা ঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, পুলিশ বলছে ‘শর্টসার্কিট’
আরিচা ঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, পুলিশ বলছে ‘শর্টসার্কিট’
ইতিহাসের সঠিক দিকে থাকুন: জেলেনস্কি
ইতিহাসের সঠিক দিকে থাকুন: জেলেনস্কি
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল