ইতিহাসের সঠিক দিকে থাকুন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৮

যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সামরিক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা ‘স্টারশিল্ড’-এর গতি সীমিত থাকায় রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেনকে সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে এই সীমাবদ্ধতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রবিবার জেলেনস্কি বলেন, এই বিধিনিষেধ তুলে নেওয়ার প্রত্যাশা করছে ইউক্রেন। শীত মৌসুমের আগে মানুষের জীবন ও দেশটির জ্বালানি অবকাঠামোর সুরক্ষা সরাসরি এর ওপর নির্ভর করছে।

জেলেনস্কি জানান, তিনি কর্মকর্তাদের মার্কিন সরকার ও মাস্কের কোম্পানির সঙ্গে ‘যতটা সম্ভব ঘনিষ্ঠভাবে কাজ করার’ নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘ইতিহাসের সঠিক দিকে থাকাটা জরুরি’।

তিনি আরও বলেন, বিদ্যুৎ উপকেন্দ্র লক্ষ্য করে চালানো রাশিয়ার জেট-চালিত ড্রোন প্রতিহত করতে ইউক্রেন হিমশিম খাচ্ছে। কারণ, সম্মুখসারি এবং সাময়িকভাবে দখলকৃত অঞ্চলগুলোতে স্টারশিল্ড টার্মিনাল পরিচালনার গতির ওপর বিধিনিষেধ এখনও রয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে জেলেনস্কি বলেন, আমাদের ড্রোনগুলো ঘণ্টায় ১৬১ কিলোমিটার বা ১০০ মাইল গতিতে পৌঁছালেই অপারেটরদের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে এবং ইরানি নকশায় তৈরি রাশিয়ার জেট-চালিত ‘শাহেদ’ ড্রোনগুলোকে ধরতে পারে না।

প্রসঙ্গত ইউক্রেন যুদ্ধক্ষেত্রে যোগাযোগের জন্য সাধারণ স্টারলিংক সেবা ব্যবহার করলেও আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কাজে স্টারশিল্ড ব্যবহার করে থাকে। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংকের তৈরি সামরিক মানের এই ইন্টারনেট সেবা ‘স্টারশিল্ড’ যুক্তরাষ্ট্র সরকারের মাধ্যমে ইউক্রেনকে সরবরাহ করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে এর গতি সংক্রান্ত জটিলতা চলছে।

/এএস/ 
সম্পর্কিত
কমলো জ্বালানি তেলের দাম
ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি
রোমান সেনাপতির পরাজয়ের উদাহরণ টেনে যুক্তরাষ্ট্রকে খোঁচা আরাঘচির
সর্বশেষ খবর
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ দল-সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ দল-সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেফতার
আরিচা ঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, পুলিশ বলছে ‘শর্টসার্কিট’
আরিচা ঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, পুলিশ বলছে ‘শর্টসার্কিট’
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বন্যার ক্ষতি পুষিয়ে দিতে প্যারামেট্রিক বীমার আওতায় ১ লাখ মানুষ
বন্যার ক্ষতি পুষিয়ে দিতে প্যারামেট্রিক বীমার আওতায় ১ লাখ মানুষ
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল