ভারতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ১১ প্রকৌশল ছাত্র আটক

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০১৬, ১৬:২৯আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৬:২৯
image

ধর্ষণের প্রতিকী ছবি ২০ বছরের এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভারতে ১১ প্রকৌশল ছাত্রকে আটক করা হয়েছে। তারা সবাই গুজরাটের ভল্লভ বিদ্যানগর এলাকার শিক্ষার্থী। আর ঘটনার শিকার তরুণী দামানের এক কলেজের ছাত্রী। ভারতের দামান এলাকায় ওই তরুণীর ওপর নৃশংস নির্যাতন চালানো হয়। পরে ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
আরও পড়ুন: দাউদ ইব্রাহিমের অসুস্থতার গুঞ্জন, নাকচ করলেন ছোটা শাকিল
ওই তরুণীর অভিযোগ, এপ্রিলের ২১ ও ২২ তারিখ- এ দুই দিন দামান ও আনন্দ এলাকায় তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ছবি শেয়ারিং অ্যাপ ইন্সটাগ্রাম-এর মাধ্যমে ওই যুবকদের সঙ্গে পরিচিত হন এই তরুণী।
আরও পড়ুন: ‘মানুস দ্বীপে শরণার্থীদের আটকে রাখা অসাংবিধানিক’
রবিবার ননী দামান পুলিশের কাছে ১১ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। সেখানকার পুলিশ পরিদর্শক জানান, অভিযুক্তরা শিক্ষার্থী হলেও তারা সচেতনভাবে এ অভিযোগের বিষয়ে তদন্ত করছেন। বিশদ জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হবে।
আরও পড়ুন: কথিত রাষ্ট্রদ্রোহীদের সাজা দিলো নেহেরু বিশ্ববিদ্যালয়
তিনি বলেন, গত ২১ এপ্রিল একটি কারে করে তাকে অপহরণ করা হয়। পরে ২২ এপ্রিল দামানের ভিমপুর এলাকার একটি ভাড়া বাসায় তিনি ধর্ষণের শিকার হন। এমনকি তাকে ভয়াবহ পরিণতিরও হুমকি দেওয়া হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।


/এমপি/বিএ/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি