সেই বাবল রানারের সমুদ্রপথে হেঁটে যাওয়ার প্রচেষ্টা আবারও ব্যর্থ

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০১৬, ১৭:১৯আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৭:২০
image

উদ্ধার করা হলো সেই বাবল রানারকে এক উচ্চাভিলাষী ব্যক্তি ফ্লোরিডা থেকে বারমুডা পর্যন্ত দৌড়ে যেতে চেয়েছিলেন, তবে রাস্তা ধরে নয়, সমুদ্রপথে। একটি হাইড্রো-পডে চড়ে তিনি সাগর পাড়ি দিতে চেয়েছিলেন। কিন্তু এ নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি অসফল হলেন। প্রথমবারের মতো এবারও মার্কিন কোস্ট গার্ড তাকে উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসে।
উল্লেখ্য, হাইড্রো-পড হলো এক ধরনের সাগরে ভাসমান বাবল, যেখানে হেঁটে বা দৌড়ে দিক নির্দেশ করা যায় এবং হাঁটার সঙ্গে সঙ্গে এটিও এগিয়ে চলে।
আরও পড়ুন: কথিত রাষ্ট্রদ্রোহীদের সাজা দিলো নেহেরু বিশ্ববিদ্যালয়
রেজা বালুচি নামের ওই ব্যক্তির ওয়াবসাইট থেকে জানা যায়, বাচ্চাদের জন্য অর্থ সংগ্রহ করাই ছিল তার লক্ষ্য, আর এজন্যই তিনি ওই হাইড্রো-পডে চড়েছেন। পাঁচ মাস তিনি সাগরে থাকবেন বলেও সেখানে উল্লেখ করা হয়।
মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, তারা তাকে জোর করে পানি থেকে তুলে আনেননি। সোমবার (২৫ এপ্রিল) তারা এক টুইটার বার্তায় জানান, অনিরাপদভাবে হাইড্রো-পডটি সমুদ্রে ভাসছিল, তাই তারা এটিকে উদ্ধার করেছেন।
আরও পড়ুন: সুইফট সিস্টেম হ্যাক করা হয়েছিল: ব্রিটিশ নিরাপত্তা গবেষকদের দাবি

কোস্ট গার্ডের উদ্ধার করা বাবল রানারের হাইড্রো-পড
তবে চলতি মাসের প্রথমদিকে, কোস্ট গার্ডের পক্ষ থেকে এক চিঠিতে জানানো হয়, ‘যেহেতু আপনার নৌযানের অবস্থা ভালো নয়, আর তা বারমুডা পর্যন্ত পৌঁছানোর উপযোগী নয়, তাই আপনাকে সমুদ্রে যাত্রা করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।’

আরও পড়ুন: বিমানে কানহাইয়ার গলা চেপে ধরলেন ‘মোদির সমর্থক’
এর আগে ২০১৪ সালেও হাইড্রো-পডে চড়ে সমুদ্র পাড়ি দিতে চেয়েছিলেন ওই ‘বাবল রানার’। তখন তাকে উদ্ধার করতে প্রায় ১লাখ ৪৪ হাজার ডলার খরচ হয়েছিল বলে এক টুইট বার্তায় কোস্ট গার্ড জানিয়েছে। সূত্র: সিএনএন।

/এসএ/বিএ/

সম্পর্কিত
সিনিয়র পুলিশ কর্মকর্তার নির্দেশেই দিল্লিতে আন্দোলনকারীদের ওপর পেলেট নিক্ষেপ, নথি ফাঁস
প্রেম করার সন্দেহে স্ত্রীকে হত্যা, বাবা-মাকে ভিডিও কলে দেখালো শেষ মুহূর্ত
আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের
সর্বশেষ খবর
ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না: নাহিদ ইসলাম
ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না: নাহিদ ইসলাম
জুলাই হত্যা মামলায় আ.লীগ নেতা নজরুল কারাগারে, রিমান্ড শুনানি বুধবার 
জুলাই হত্যা মামলায় আ.লীগ নেতা নজরুল কারাগারে, রিমান্ড শুনানি বুধবার 
এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫০ হাজার শিক্ষার্থী
এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫০ হাজার শিক্ষার্থী
২৬ টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, কী ব্যবস্থা নেবে সরকার?
২৬ টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, কী ব্যবস্থা নেবে সরকার?
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা