৫৬ বছর বয়সে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী, কে এই পাত্রী?

আন্তর্জাতিক ডেস্ক 
৩১ অক্টোবর ২০২৬, ২০:১২ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ২০:১২

নতুন জীবনে পা রাখলেন ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও প্রখ্যাত সাংবাদিক নিধি রাজদান। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে নিজেদের বিয়ের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এই নবদম্পতি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাদের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল থেকে একটি নতুন যাত্রা শুরু হলো’। একই পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি রাজদান ওমর আবদুল্লাহর পোস্টের জবাবে লেখেন, ‘কাজ শেষ হলো ব্রো’, যা তাদের বিয়ের আনুষ্ঠানিক সম্পন্ন হওয়ার বিষয়টি স্পষ্ট করে।

এ ঘটনার সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, বিয়ের আনুষ্ঠানিকতার আগে শ্রীনগরে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দুই পরিবারের নিকটাত্মীয়রা এসে এই আনন্দ উদযাপনে একত্রিত হন।

উদযাপন অনুষ্ঠানে ওমর আবদুল্লাহর বাবা তথা ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ ও মা মলি আবদুল্লাহ উপস্থিত ছিলেন। পাশাপাশি ওমরের তিন বোন এবং অন্য নিকটাত্মীয়রাও অনুষ্ঠানে অংশ নেন। অন্যদিকে নিধি রাজদানের পক্ষে তার বাবা জ্যেষ্ঠ সাংবাদিক এম কে রাজদান এবং মা সরলা রাজদান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর আগের বৈবাহিক সম্পর্কটি নিয়ে কয়েক বছর ধরে আইনি লড়াই চলছিল। ওমরের সাবেক স্ত্রী পায়েল আবদুল্লাহর সঙ্গে সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে গত জুলাইয়ে। সুপ্রিম কোর্ট পারস্পরিক সমঝোতার ভিত্তিতে করা আবেদনের প্রেক্ষিতে এই বিচ্ছেদ মঞ্জুর করেন। ওমরের আগের ঘরে দুই পুত্রসন্তান রয়েছে।

একাধিক আদালতে চলা ওই বৈবাহিক বিরোধের অবসান ঘটে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে। তারা পরস্পরের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করতেও সম্মত হন।

/এএস/ 
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভ্যান্সের চিঠি গুরুত্ব দিয়ে আলোচনা করেছে ইরান: আরাঘচি
তৃতীয় শ্রেণির ছাত্রের হামলায় কেজির ছাত্রী আহত
সর্বশেষ খবর
গণশুনানিতে কি এলপিজির দাম কখনও কমেছে?
গণশুনানিতে কি এলপিজির দাম কখনও কমেছে?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
‘অসুস্থ’ বলে সরে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী, সব পদে বিএনপি নেতারাই বিজয়ী
নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন ‘অসুস্থ’ বলে সরে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী, সব পদে বিএনপি নেতারাই বিজয়ী
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ