কচ্ছপের কাছে বাস্তবেও হেরে গেল খরগোশ!

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৬, ০১:০৮আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ০১:১০

কচ্ছপের কাছে বাস্তবেও হেরে গেল খরগোশ! খরগোশ আর কচ্ছপকে নিয়ে ঈশপের গল্পটি কে না জানে? কিন্তু অনেকেরই হয়ত মনে হতো, বাস্তবে এমনটা সম্ভব নয়। কিন্তু এই ভিডিওটি দেখলে সে সংশয় আর থাকবে না কারো।

ঈশপের গল্পটি ছিল এমন। একদা এক বনে এক খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বাস করত। দুই জনের মধ্যে বেশ বন্ধুত্বও ছিল। খরগোশ খুব জোরে ছোটে। আর কচ্ছপ? সে চলে ধীরে ধীরে হেলেদুলে। কচ্ছপের হাঁটা দেখে একদিন খরগোশটি আর চুপ করে থাকতে না পেরে হেসে ফেললো।

কচ্ছপকে এ রকম ব্যঙ্গ করতে শুনে কচ্ছপটি খরগোশকে গম্ভীর কণ্ঠে বলল, ‘এতো হাসার কী আছে? এসো প্রতিযোগিতায় নামো। তখন দেখা যাবে।’  শুরু হয়ে গেল প্রতিযোগিতা। খরগোশ একটু দৌড়েই পেছনে ফিরে তাকিয়ে দেখতে পেল কচ্ছপ অনেক অনেক পেছনে পড়ে আছে। সেদিন রোদের তেজ ছিল খুব। পাশেই একটা গাছের নিচে একটু ছায়া দেখে খরগোশ ভাবল, ‘একটু বিশ্রাম নেয়া যাক। এইখানে পৌঁছতে কচ্ছপের অনেক দেরি হবে।’ তো গাছের ছায়ায় ফুরফুরে হাওয়ায় খরগোশ ঘুমিয়েই পড়ল। অন্যদিকে কচ্ছপ সমানে একটানা হেঁটে চলল। যখন খরগোশের ঘুম ভাঙল নদীর তীরের সেই অশ্বত্থ গাছটার দিকে ছুটতে থাকল। সেখানে গিয়ে হাঁফাতে হাঁফাতে খরগোশ দেখল তার আগেই সেখানে কচ্ছপ পৌঁছে বিশ্রাম করছে।

তবে বাস্তবে কচ্ছপ আর খরগোশের দৌড়ে কি ঘটেছে তা জানতে হলে আপনাকে দেখতে হবে ভিডিওটি। এতে আছে খরগোশ আর কচ্ছপের দৌড়। ফলাফলও একই। কিন্তু মাত্র ৭ দিনে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তা দেখার ভিড় লেগেছে। ১০ অক্টোবর ভিডিওটি আপলোড করার পর ফেসবুকে দেখা হয়েছে ৪৭ লাখ বার। ‘ব্যাকবেঞ্চ ইন' ভিডিওটি প্রথমে আপলোড করে ফেসবুকে। ‘ফাইভ মিনিট ক্র্যাফট'ও পরে ফেসবুক পাতায় তা আপলোড করে। এরপর ট্রেন্ডিং ভিডিও ইউটিউবে আপলোড করেছে এটি।  একই তারিখে ইউটিউবে ভিডিওটি আপলোড করার পর ২৮ হাজার বার দেখা হয়েছে।

ভিডিওটি দেখুন:

সূত্র: ডয়চে ভেল।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম