লিঙ্গ সমতা সূচকে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০১৭, ১৫:৪৯আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৫:৫৩

দক্ষিণ এশিয়ায় লিঙ্গ সমতা সূচকে ক্ষেত্রে আবারও এগিয়ে রয়েছে বাংলাদেশ। গত বছরের তুলনায় এবার ২৫ ধাপ এগিয়ে গ্লোবাল জেন্ডার গ্যাপ র‍্যাংকিং ২০১৭-তে বাংলাদেশ ৪৭তম স্থানে অবস্থান করছে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৭২তম।

নারী উদ্যোক্তাদের এক বৈঠকের ফাইল ছবি

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক বৃহস্পতিবার প্রকাশিত এই সূচকে বলা হয়েছে, বাংলাদেশ ৭২ শতাংশ লিঙ্গীয় অসমতা দূর করতে সক্ষম হয়েছে।

প্রতিবেদন অনুসারে, লিঙ্গ সমতা সূচকে বাংলাদেশের স্কোর শূন্য দশমিক ৭১৯ (০.৭১৯)। যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। ১০৬ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে মালদ্বীপ।

এবারের সূচকে ২১ ধাপ পিছিয়ে ভারতের অবস্থান ১০৮তম স্থানে। এছাড়া দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা ১০৯, নেপাল ১১১, ভুটান ১২৪ এবং পাকিস্তান ১৪৩তম স্থানে রয়েছে।

২০১৭ সালের সূচকটি ১৪৪টি দেশের তথ্য নিয়ে তৈরি করা হয়েছে। সূচকে লিঙ্গ সমতা অর্জনের ক্ষেত্রে চারটি প্রধান বিষয়ের উপর জোর দেওয়া হয়। এই চারটি বিষয়ের মধ্যে রয়েছে- স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি ও রাজনীতি।

/এএ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান