জামায়াতের মতো ইসলামি আইনে বিশ্বাস করে না বিএনপি: ফখরুল

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৮, ১৬:০৩ আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৬:৫২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতলে ঐক্যফ্রন্ট সরকারে জামায়াতের কেউ থাকবে না বলে জানিয়েছেন ওই ফ্রন্টের মুখপাত্র ও বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের দলের সঙ্গে জামায়াতের পার্থক্য টেনে তিনি বলেছেন, বিএনপি জামায়াতের মতো ইসলামি আইনে বিশ্বাস করে না।

জামায়াতের মতো ইসলামি আইনে বিশ্বাস করে না বিএনপি: ফখরুল

বাংলাদেশের নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে। তবে ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে বিএনপি থেকে এবার জামায়াতের ২২ জন নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াত প্রসঙ্গে মির্জা ফখরুল ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘জামায়াত নিয়ে যখন আমাদের প্রশ্ন করা হয়, আপনাকে বলছি শুনুন, বিএনপি কিন্তু জামায়াত নয়। বিএনপি ইসলামি আইনে বিশ্বাস করে না। বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না। জামায়াতের প্রতি আমাদের বিশেষ কোনও প্রেম নেই।’ তবে ক্ষমতায় এলে জামায়াত প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করার বিষয়টি এড়াতে পারবেন না বলে স্বীকারোক্তি দিয়েছেন তিনি।

২০০১-২০০৬ সালে বিএনপি-জামায়াত জোটগতভাবে ক্ষমতায় এসেছিল। জামায়াতের সঙ্গে জোটকে কৌশলগত আখ্যা দিয়ে ফখরুল বলেন, তাদের সঙ্গে থাকলে ৫০টি আসনে আমরা সুবিধা পাই। এসব আসনে ব্যবধান খুব কম এবং লড়াই হাড্ডাহাডি। আমাদের ছাড়া তারা মাত্র তিনটি আসন পায়। তবে নির্বাচনে জিতলে ভবিষ্যৎ সরকারে জামায়াত নেতারা থাকবেন কিনা জানতে চাইলে ফখরুল বলেন, ‘কোনও সুযোগ নাই।’

সাক্ষাৎকারে ফখরুল বলেছেন, ‘২০০১-০৬ শাসনামলে দল হিসেবে জামায়াতে ইসলামী ভারতের চরম সমালোচক ছিল, যা দিল্লি মনে রেখেছে। তবে ভারতের বর্তমান সরকার ডানপন্থী হলেও তাদের সঙ্গে কাজ করতে আপত্তি নেই বিএনপির। বিজেপি ডানপন্থী রাজনৈতিক দল, আরএসএস-ও তাই। কিন্তু তাদের সঙ্গে কাজ করতে আমাদের কোনও সমস্যা নেই। দুর্ভাগ্যবশত আমি জানি না কেন ভারত আওয়ামী লীগ সরকারের অপকর্ম এড়িয়ে যায়। যে অপকর্মে রয়েছে নির্যাতন, গুম ইত্যাদি। সাধারণ মানুষ ভারতকে দোষ দিচ্ছে, মানুষ মনে করে ভারত আওয়ামী লীগকে সহযোগিতা করছে। আওয়ামী লীগ দেশে ঘৃণিত রাজনৈতিক দল। কিন্তু শুধু ভারতের কারণেই তারা টিকে আছে, ভারতই আওয়ামী লীগকে শক্তিশালী করেছে।’ বাংলাদেশের পুলিশ ও আমলাতন্ত্রের সঙ্গে ভারতীয় হাইকমিশনের ‘ভালো যোগাযোগ’  রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াত এখনও ফখরুলের জন্য বোঝা হিসেবে রয়ে গেছে এবং তিনি তাদের আড়ালে রাখতে চাইছেন।

 

 

 

/এএ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতা নির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
চট্টগ্রামসহ ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
চট্টগ্রামসহ ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
খুলনা জেলা এনসিপির নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগ
খুলনা জেলা এনসিপির নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগ
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম