ক্রাইস্টচার্চে নিহত ছেলের দাফনে যোগ দিতে এসে মারা গেলেন মা

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৯, ১৬:৫৫আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৬:৫৭

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলায় নিহত এক ফিলিস্তিনি ব্যক্তির মা ছেলের দাফনে উপস্থিত হওয়ার পর হার্ট অ্যাটাকে মারা গেছেন। সিডনিভিত্তিক জর্ডানের দূতাবাস এই তথ্য জানিয়েছে বলে নিউ জিল্যান্ড হেরাল্ডের খবরে বলা হয়েছে।

ক্রাইস্টচার্চে নিহত ছেলের দাফনে যোগ দিতে এসে মারা গেলেন মা

ক্রাইস্টচার্চের হামলায় নিহত কামেল দারবিশ (৩৮) ছিলেন একজন খামারের শ্রমিক। তার ছিল তিন সন্তান। গত বছর জর্ডান থেকে তিনি নিউ জিল্যান্ড আসেন বড় ভাইয়ের কাছে। ১৫ মার্চ আল নুর মসজিদে জুমা নামাজে বন্দুকধারীর গুলিতে নিহত হন তিনি। ওই হামলায় তিনিসহ ৫০ জন নিহত হয়েছিলেন।

তাদের এক পারিবারিক বন্ধু ইয়াসের মোহাম্মদ জানান, শুক্রবার জর্ডান থেকে দারবিশের মা নিউ জিল্যান্ডে আসেন। তিনি এসেছিলেন দাফনে যোগ দিতে। কিন্তু ছেলে হারানোর শোক ও কষ্ট সহ্য করতে না পেরে শনিবার সকালে তিনি মারা যান।

ইয়াসের জানান, নিউ জিল্যান্ডে দারবিশের আরেক ছেলে বাস করেন। এখন দারবিশের মায়ের মরদেহ জর্ডানে পাঠানোর ব্যবস্থা করছেন তারা।

/এএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম