জানুয়ারিতে করোনা ভ্যাকসিন পাবেন অস্ট্রেলীয়রা

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:০১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৩

করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের প্রায় ৮৫ মিলিয়ন ডোজ প্রাপ্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দুটি ক্লিনিক্যাল ট্রায়ালে এই ভ্যাকসিনগুলো সফল প্রমাণিত হলে ২০২১ সালের জানুয়ারিতে বিনামূল্যে দেশটির জনগণকে সরবরাহ করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জানুয়ারিতে করোনা ভ্যাকসিন পাবেন অস্ট্রেলীয়রা

প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, অস্ট্রেলিয়া দুটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। কোম্পানি দুটির ভ্যাকসিন অনুমোদন পায় তাহলে ২০২১ সালে বিনামূল্যে প্রয়োগ শুরু হবে।

মরিসন জানান, এই ভ্যাকসিন কেনাতে খরচ হবে প্রায় ১.২৪ বিলিয়ন ডলার। জানুয়ারি থেকে ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা রয়েছে। তবে এর কোনও নিশ্চয়তা নেই।

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী বলেন, তবে এই চুক্তিগুলোর ফলে ভ্যাকসিন প্রাপ্তির সামনের সারিতে আমরা হয়েছে। আমাদের চিকিৎসা বিশেষজ্ঞরা অনুমোদন দিলে প্রয়োগ শুরু হবে।  

যে দুটি ভ্যাকসিন কেনার বিষয়ে চুক্তি হয়েছে সেগুলোর একটি হলো অক্সফোর্ড ও আস্ট্রাজেনেকার। অপরটি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড ও সিএসএল-এর। উভয় ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করতে হবে।

তুলনামূলকভাবে অস্ট্রেলিয়া সফলতার সঙ্গেই করোনা নিয়ন্ত্রণ করছে। আড়াই কোটি জনসংখ্যার দেশটিতে ২৬ হাজারেরও বেশি লোক আক্রান্ত এবং ৭৫৩ জন মারা গেছে। এর মধ্যে অধিকাংশ গত দুই মাসে মেলবোর্ন অঙ্গরাজ্যে ঘটেছে। দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে কঠোর লকডাউনের মেয়াদ দুই সপ্তাহের জন্যে বাড়িয়েছে কর্তৃপক্ষ। দেশটিতে আরেক দফা সংক্রমণ থেকে রক্ষায় এবং নতুন আক্রান্তের সংখ্যা যথেষ্ট পরিমাণে না কমায় মেয়াদ বাড়ানো হয়েছে বলে রবিবার কর্মকর্তারা জানিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম