নিউ জিল্যান্ডে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২০, ১৯:১০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৯:১১

নিউ জিল্যান্ডের অকল্যান্ডে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবারের এই বিক্ষোভে অনেক মানুষ অংশগ্রহণ করেন। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীদের অনেকেই মাস্ক পরেননি ও সামাজিক দূরত্ব বজায় রাখেননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

নিউ জিল্যান্ডে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ

বিক্ষোভের আয়োজকদের একনজন অ্যাডভান্স নিউ জিল্যান্ড পার্টির নেতা জেমি-লি রস বলেন, আমরা আজ এখানে জড়ো হয়েছি কারণ আমরা বিশ্বাস করি আমাদের অধিকারের জন্য লড়াই করতে হবে। আমরা এখানে জড়ো হয়েছি নিজেদের অধিকার ও স্বাধীনতা ফেরত পাওয়ার জন্য।

তাৎক্ষণিকভাবে বিক্ষোভে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

এই মাসের শুরুতে বিধিনিষেধ শিথিল করেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তবে অকল্যান্ডে সতর্কতার মাত্রা ২.৫ থাকার ফলে ১০ জনের বেশি মানুষের সমবেত হওয়া নিষিদ্ধ রয়েছে। দেশজুড়ে গণপরিবহনে ভ্রমণের সময় মাস্ক পরা আবশ্যক।

শনিবার দেশটিতে নতুন দুজন আক্রান্ত শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৪ জনে এবং মৃত্যু হয়েছে ২৪ জনের।

/এএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম