টানা ষষ্ঠবার ফোর্বসের ক্ষমতাধর নারীদের তালিকায় শেখ হাসিনা

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২০, ১৯:৩৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২২:৪৮

বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস ২০২০ সালের বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকা প্রকাশ করেছে। ১০০ জনের এই তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৯তম স্থানে রয়েছেন। এর ফলে টানা ষষ্ঠবার তিনি ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেলেন।

টানা ষষ্ঠবার ফোর্বসের ক্ষমতাধর নারীদের তালিকায় শেখ হাসিনা

প্রধানমন্ত্রী সম্পর্কে ফোর্বস লিখেছে, শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দিন দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। এবার তিনি চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন।

ফোর্বস আরও লিখেছে, সর্বশেষ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে জয়ী হওয়ার পর চতুর্থবার প্রধানমন্ত্রী হয়েছেন। যা আবার তার টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া।

এতে আরও লেখা হয়েছে, চতুর্থবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকে শেষবার হিসেবে বিবেচনা করেন শেখ হাসিনা। এই মেয়াদে তিনি খাদ্য নিরাপত্তা, সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনায় মনোযোগ দিয়েছেন।

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেছে ফোর্বস।

ফোর্বস মঙ্গলবার এই তালিকা প্রকাশ করেছেন। এতে ৩০টি দেশের বিভিন্ন বয়সী নারীদের নাম এসেছে। এদের মধ্যে রাষ্ট্র বা সরকারপ্রধান আছেন ১০ জন। আছেন বিভিন্ন কোম্পানির ৩৮ জন সিইও। বিনোদন খাতের পাঁচ জনও স্থান পেয়েছেন তালিকায়।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল আবারও তালিকার শীর্ষে রয়েছেন। এতে টানা দশমবার তালিকার শীর্ষস্থান দখল করলেন তিনি। তালিকার দ্বিতীয় স্থানে আবারও আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন ল্যাগার্ড।

এছাড়া তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত কমলা হ্যারিস। এবারই তিনি প্রথম তালিকায় স্থান পেয়েছেন। চতুর্থ স্থানে আছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন, পঞ্চম স্থানে মেলিন্ডা গেটস।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম