ক্রাইস্টচার্চের সেই মসজিদে আবারও হামলার হুমকি, একজন অভিযুক্ত

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২১, ২০:১৩আপডেট : ০৪ মার্চ ২০২১, ২০:১৩
image

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের লিনউড ইসলামিক সেন্টার ও আল নুর মসজিদে আবারও হামলার হুমকি দেওয়া হয়েছে। অনলাইনের মাধ্যমে এ হুমকি প্রদান করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে এরইমধ্যে এক সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

২০১৯ সালের ১৫ মার্চ ব্রেন্টন ট্যারান্ট নামের ২৮ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীর লক্ষ্যবস্তু হয় নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদ। শহরের হাগলি পার্কমুখী সড়ক ডিনস এভিনিউয়ের আল নূর মসজিদ ও লিনউডের আরেকটি মসজিদে তার তাণ্ডবের বলি হয় অর্ধশত মানুষ। অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট শ্বেতাঙ্গ আধিপত্যবাদে বিশ্বাসী ছিল। গত বছর তাকে বিনা প্যারোলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আর কয়েকদিন পরেই ওই হামলার দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হবে। আর সেদিন আবারও ওই দুই মসজিদে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হুমকিদাতা হিসেবে প্রথমে দুইজনকে আটক করেছিল তারা। পরে একজনকে ছেড়ে দেওয়া হয়। অপরজনের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এরইমধ্যে ২৭ বছর বয়সী ওই তরুণের বিরুদ্ধে হত্যার হুমকি প্রদানের অভিযোগ গঠন করা হয়েছে। শুক্রবার (৫ মার্চ) তাকে ক্রাইস্টচার্চ ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করার কথা। 

/এফইউ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম