মেক্সিকোতে বড়দিনের আগে হলিডে পার্টিতে হামলা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩

মেক্সিকোতে হলিডে পার্টিতে হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক ডজন মানুষ। বড়দিনকে সামনে রেখে আয়োজিত এক পার্টিতে এ হতাহতের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গুয়ানাজুয়াতো প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য মেক্সিকোতে একটি প্রাক-ক্রিসমাস পার্টিতে রবিবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন নিহত ও এক ডজন মানুষ আহত হয়েছেন। সহিংসতাটি সালভাটিয়েরা শহরে  একটি খামারে ঘটেছে যা উৎসবের জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে।  

গুয়ানাজুয়াতো প্রদেশের অ্যাটর্নি জেনারেল এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ১২জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

ওই পার্টিতে থাকা একজন নাম পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, বন্দুক নিয়ে প্রায় ছয়জন লোক অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং অনুষ্ঠানে জড়ো হওয়া মানুষদের মধ্যে ঘোরাঘুরি শুরু করেন। তিনি বলেন, আমরা বুঝতে পেরেছিলাম যে তাদের আমন্ত্রণ জানানো হয়নি।

গুয়ানাজুয়াতো সম্প্রতি মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্যগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। উল্লেখ্য, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো প্রদেশটি তেল বিশুদ্ধকরণ শিল্পের কারণে বিখ্যাত।

/এসএসএস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের