পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৪, ১৯:৫৬আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ২২:২৮

পৃথিবীতে একটি শক্তিশালী সৌর ঝড় শুক্রবার (১১ অক্টোবর) আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে মার্কিন জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ)। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক হারিকেনের কারণে চাপের মধ্যে থাকা বিদ্যুৎ গ্রিডগুলোর ওপর সৌর ঝড়টি  আরও চাপ সৃষ্টি করতে পারে বলে প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকান সংবাদমাধ্যমগুলো।

সৌরঝড়ের সময় সূর্যের কেন্দ্রে প্লাজমা ও চুম্বকীয় তরঙ্গের বিরাট বিস্ফোরণ ঘটে। সেই ঝড়ের ঝাপটা পৃথিবীতে আঘাত হানলে বৈদ্যুতিক ও চুম্বকীয় বিকিরণের বিচ্ছুরণ দেখা যায়।

বুধবার সিবিএস নিউজ জানিয়েছে, সপ্তাহের শুরুতে সূর্য-পৃষ্ঠের সানস্পট এআর ৩৮৪২ অঞ্চলে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এই সৌরঝড়ের প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠে শক্তিশালী ভূ-চুম্বকীয় ঝড় তৈরি হবে।

এনওএএ বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত একটি গুরুতর ভূ-চৌম্বকীয় ঝড়ের সতর্কতা জারি করেছে।

এই ঝড় সাময়িকভাবে বিদ্যুৎ ব্যবস্থা ও রেডিও তরঙ্গে বিঘ্ন ঘটাতে পারে বলে সংস্থাটি সতর্ক করেছে। সংস্থাটি বিদ্যুৎ গ্রিড অপারেটর ও স্যাটেলাইট নিয়ন্ত্রকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

তবে পূর্বাভাসকারীরা আশা করছেন, ঝড়টি মে মাসের আগের ঝড়ের মতো তীব্র হবে নাও হতে পারে। ওই সৌর ঝড়টি দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল বলে উল্লেখ করেছে সিবিএস নিউজ।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে